somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনজাগরণ মঞ্চকে বলছি, আকাশ থেকে মাটিতে নামুন। চোখ কান খুলুন।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যা, আমি যথেষ্ট বুঝে শুনে উপরের আহবান জানাচ্ছি। আজ প্রথম আলোর জনমত জরিপে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। গনজাগরণ মঞ্চের পক্ষে রায় দিয়েছে মাত্র ২৩.৪% এবং বিপক্ষে ৫৭.৫%। ব্যাপারটা কেবল আশ্চর্যজনক নয়, দুঃখজনকও বটে। যে আন্দোলন শুরু হয়েছিল আপামর জনগণের অংশগ্রহনে, সেই আন্দোলনের আজ এই অবস্থা দেখে যারা প্রধান উদ্যোক্তা তাদের নিশ্চয়ই আরো খারাপ লেগেছে। যে আন্দোলনের ছোঁয়ায় আমাদের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল এক সময়, সেই আন্দোলন আজ এভাবে আমাদের মন খারাপ করার কারন হবে তা কল্পনাও করা যায়নি।

সময় এসেছে প্রশ্ন করার- ‘কেন এমন হল?’

আমরা চোখ কান বন্ধ রেখে আন্দোলন শুরু করেছিলাম। আমরা পূর্বাপর না ভেবেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে উদাত্ত আহবান করেছিলাম- আসুন, আমাদের সাথে যোগ দিন। কিন্তু দেখলাম সরকারপক্ষীয় রাজনৈতিক দলগুলো ছাড়া আর কেউ যোগ দেয়নি আমাদের সাথে। ফলে দিনকে দিন সরকারি প্রটেকশান ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকলেও, কমতে থাকল জনগণের সমর্থন। আমরা ভুলে গেলাম একটা আন্দোলনে সরকারি প্রটেকশানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ জনসমর্থন। ভুলে গেলে চলবে না জনসমর্থন যেদিকে আল্টিমেটলি সরকারও সেদিকেই যায়।

আমরা ভাবলাম দেশের সব জনগণ আমাদের পক্ষে। অথচ একসময় সৃষ্টি হল হেফাজতে ইসলাম নামক এক তান্ডবের। আমাদের দেশের অবস্থা হয়ে গেল চরম খারাপ। দ্বিধান্বিত মনে প্রশ্ন জাগে এখন, গণজাগরণ মঞ্চ না থাকলে কি আসলেই আজ আমাদের দেশের অবস্থা এতোটা খারাপ হতো?

আজ প্রথম আলোর জনমত জরিপে গণজাগরণ মঞ্চের জন্য চরম হতাশার একটি বিষয় ফুটে উঠল। আমাদের সমর্থিত একটি পত্রিকার জরিপ নিয়ে অবিশ্বাস আসতেই পারে। তবু বলছি, আমাদের সমর্থন ২৩ থেকে ১০০ তে তুলতে হলে দরকার তাৎণিক সচেতনতা এবং বর্তমান সুচিন্তিত দিক নির্দেশনা। যদি চোখ কান বন্ধ করে আগের মতোই ভাবতে থাকি- এ জরিপ সমগ্র জনতার মতামত হতে পারে না, তবে কিন্তু অচিরেই অবস্থা আরো খারাপ হতে পারে।

Sense of security is men's biggest enemy.
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×