somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতাকা!

১৫ ই জুন, ২০১৪ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৭৭ ফুট উঁচু ভবনটার ছাদে উঠলে যে কারো চোখ ছানাবড়া হয়ে যাবে! সেখানে দাড়িয়ে আছে কিরি আর অকা নামের দুই অদ্ভুত দর্শন এলিয়েন! পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরের মিঙ্গোপিসা নামের গ্রহ থেকে এসেছে তারা- পৃথিবী নামক গ্রহের চরম আবেগপ্রবণ ও বুদ্ধিমান প্রাণী হোমো সেপিয়েন্স নিয়ে গবেষণা করার জন্য। গাঢ় নীল রঙের গোলাকার (পেনসিল ব্যাটারি সদৃশ) আকার বিশিষ্ট ৩ ফুট উচু মুখাবয়বহীন দুজন- কিরি আর অকা তাদের চারপাশ বিস্মিত নয়নে পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ কিরি নামের প্রাণীটি পাশের ভবনের ছাদে উড্ডয়মান একটা জিনিস দেখিয়ে প্রশ্ন করে ওঠে, ওটা কী? অকার কাছে কোন তথ্য না থাকায় পাশে থাকা স্পেসশিপটার সাথে তীব্র নীল রশ্মির সাহায্যে যোগাযোগ স্থাপন করে। মিনিট কয়েক তথ্যভান্ডার ঘেঁটে উত্তর দেয়, ওটা একটা পতাকা। পতাকা? এটা আবার কী?- কিরির প্রশ্ন। পতাকা হল কোন একটা দেশের প্রতীক। পৃথিবীটা মোট ১৯৫ টি স্বাধীন দেশে বিভক্ত। প্রতিটা দেশের রয়েছে নিজ নিজ পতাকা। পতাকা একটি স্বাধীন দেশের পরিচয় বহন করে। কিরি আবার প্রশ্ন্ করে, আমরা তবে কোন দেশে এলাম।এটা কোন দেশের পতাকা? অকা তার তথ্যভান্ডার ঘাঁটতে থাকে। বলে, একটা সবুজ পটভুমি, কেন্দ্রে একটা রম্বস, রম্বসের ভেতরে একটা নীল বৃত্ত যাতে আছে ২৭টি সাদা তারা। আমার যদি ভুল না হয়ে থাকে তবে এটা ব্রাজিলের পতাকা। তার মানে তুমি বলতে চাও, আমরা ব্রাজিলে আছি- কিরির জিজ্ঞাসু দৃষ্টি। আমার তো তাই মনে হয় কিরি। এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। এর আয়তন প্রায় ৮৫,১৪,৮৭৭ ব কিমি.।
হু, দেশটা সুন্দর। তবে এত বেশি গাড়ি কেন রাস্তায়? কেমন এলোপাথাড়ি চলছে! এদিকে দেখছি অনেকগুলো গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরে অকা, তোমার ডানদিকে তাকাওতো! ওই যে আরেকটা পতাকা! কিন্তু অন্য রকম! কেন? কিরির প্রশ্ন শুনে অকা তার ডানে তাকালো। তাইতো! সেখানে তো আরেকটি পতাকা! কিন্তু তথ্যভান্ডার তো বলছে, একই দেশে এককভাবে অন্য দেশের পতাকা খুব কম দেশেই টানানো যায়। কোন কোন দেশে তো এটা আইন করে নিষেধ করা আছে। তথ্যভান্ডার কি তবে ভূল তথ্য দিচ্ছে? অকা আবার তার তথ্যভান্ডারে ডুব দেয়। হালকা নীল- সাদা- হালকা নীল- সমান তিনটি অংশে দুইটি রং। ১৮১২ সালের ২৭ ফেব্রুয়ারী পতাকাটি আর্জেন্টিনার রোজারিও শহরে প্রথম টানানো হয়।একই দেশে কয়েক ফুট দূরত্বের মধ্যে দুটি দেশের পতাকা দেখে ভিনগ্রহবাসী দুজন বিভ্রান্তিতে পড়ে যায়। এটা তবে কোন দেশ? আর্জেন্টিনা, না ব্রাজিল? কোন সিদ্ধান্ত নিতে না পেরে তারা মানুষের সাথে যোগযোগ স্থাপনের উদ্দেশ্যে রাস্তায় নেমে আসে মানুষের রূপ ধরে। তারপর প্রথমেই যার সাথে দেখা হয় তাকে জিজ্ঞেস করে, ভাই, এটা কোন দেশ? আর্জেন্টিনা, না ব্রাজিল? প্রশ্ন্ শুনে পথিক উত্তর দিল, না ভাই, এটা ব্রাজিল বা আর্জেন্টিনা কোনটাই না। এটা বাংলাদেশ। সাথে সাথে অকা তার তথ্যভান্ডারে ডুব দেয় আবার। ১,৪৭,৫৭০ ব:কি.মি এলাকা জুড়ে দ:এশিয়ার ছোট্ট দেশ বাংলাদেশ। গরিব হলেও এদেশের মানুষরা আনন্দপ্রিয়। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়মিত খেললেও, ফুটবল বিশ্বকাপের সময় উন্মাদনায় ভেসে যায় সবাই। ভাবখানা এমন- যেন নিজেরাই বিশ্বকাপে খেলছে...
(গল্পটা অনেক আগে কোন এক বিশ্বকাপের সময় লেখা। প্রাসঙ্গিক বিধায় আবার পোস্ট করলাম)
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×