somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে সুরাহ্ আল ক্বালাম-২

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়েমেন প্রদেশের কোন একটি বাগানের মালিক ছিল আল্লাহ ভীরু লোক। সে তার বাগানের একটি অংশ গরীব দুঃখীদের দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার তিন ছেলে বাগানটির মালিক হলে তাদের মধ্যে দু’জন ঠিক করল গরীবদের মধ্যে বাগানের কোন ফসল ভাগ করে দেয়ার দরকার নেই। তৃতীয়জন এর প্রতিবাদ করলেও তারা সে কথায় কান না দিয়ে ঠিক করল পরদিন খুব ভোর বেলা ফসল তুলতে যাবে যাতে এলাকার গরীব লোকেরা কেউ টের না পায়। পরকিল্পনামাফিক পরদিন ভোরবেলা তারা বাগনে গিয়ে দেখল রাতের ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই ঘটনার উল্লেখ করে কাফিরদের সতর্ক করে দিতে নাযিল হল:
১৭. আমি তাদেরকে (মক্কাবাসীকে) পরীক্ষায় ফেলেছি যেভাবে পরীক্ষায় ফেলেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা খুব ভোরে বাগানের ফল আহরণ করবে বলে শপথ করেছিল
১৮. ইনশাআল্লাহ বলা ছাড়াই।
১৯. তারপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে একটা বিপর্যয় হানা দিল সেই বাগানে। তখন তারা ঘুমে ছিল।
২০. বাগানের অবস্থা হয়ে গেল কর্তিত ফসলের ন্যায়।
২১. ভোরে তারা একে অপরকে ডেকে বলল:
২২. তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল বাগানে চলো।
২৩. তারপর তারা নিচু স্বরে কথা বলতে বলতে এগিয়ে চললো:
২৪. আজ যেন বাগানে কোন অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে।
২৫. তারা কিছুই না দেয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভোরে এমনভাবে দ্রুত সেখানে গেল যেন তারা (ফল আহরণে) সক্ষম হয়।
২৬. কিন্তু বাগানের অবস্থা দেখার পর বলে উঠল: আমরা তো রাস্তা ভুলে গিয়েছি।
২৭. না, আমরা তো বঞ্চিত।
২৮. তাদের মধ্যকার সবচেয়ে ভাল লোকটি বলল: আমি কি তোমাদের বলিনি, এখনও তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন?
২৯. তখন তারা বলে উঠল, আমরা প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আমরা তো সীমা লংঘনকারী ছিলাম।
৩০. এরপর তারা সবাই একে অপরকে দোষারপ করতে শুরু করল।
৩১. তারা বললো: হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো সীমা লংঘনকারী ছিলাম।
৩২. আমরা আশা রাখি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদের উৎকৃষ্টতর উদ্যান দেবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমূখী হলাম।
৩৩. শাস্তি এরূপই হয়ে থাকে। এবং আখিরাতের শাস্তি কঠিনতর। যদি তারা জানতো!
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×