somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদেশ পাগলা
বিদেশ নিয়ে ভাবি সর্বদা তবে দেশের কথাও কিন্তু ভুলি নাই । আমার চরম শত্রু পরা শক্তিধর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দালাল,সুবিধা ভোগী, চাটার দল ও জি হুজুর হ হুজুর মার্কা ব্যক্তিত্বহীন লোকগুলি । আমার ব্যক্তিগত শত্রুতা কারো সঙ্গে নেই । মাঝে মধ্যে লিখার স্বার্থে

------- বিকল্প গণমাধ্যম হিসাবে ব্লগ -------

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বের সকল পরাশক্তিধর ও উন্নত দেশ সমূহ মিডিয়ার মাধ্যমে মানুষ কে নিয়ন্ত্রন করে । তাই বর্তমান যুগে গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম । বিশ্বের বিভিন্ন প্রান্তে গণমাধ্যম্যের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনা করে প্রচুর অর্থ, শ্রম ও সময় ব্যয় করা হচ্ছে । যে জাতি যতো উন্নত তাদের গণমাধ্যম ও ততো উন্নত । ভিন্নভাবে বলা যায় আন্তর্জাতিক ব্যবসা-বানিজ্য,ক্ষমতা,ধন-সম্পদ,মর্যাদা,কৃষ্টি-কালচার,সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে শক্তিশালি গণমাধ্যম দরকার । গণমাধ্যমের শক্তি কোন কোন ক্ষেত্রে পারমানবিক অস্ত্রের চাইতে ও শক্তিশালি । বর্তমানে বিভিন্ন ধরনের গণমাধ্যমের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে । তার মধ্যে প্রধানতঃ এনালগ ও ডিজিটাল উল্লেখযোগ্য । বিভিন্ন খবরের কাগজ,টিভি চ্যানেল,বিভিন্ন অ্যাপস ,টুইটার, ব্লগ সাইট, অনলাইন পত্রিকা,রেডিও,সার্চ ইজ্ঞিন ও ফেস বুক উল্লেখযোগ্য । বিশ্বে প্রভাবশালী বিবিসি, দ্যা গার্ডিয়ান,রয়টার্স, দ্যা নিউইয়র্ক টাইমস, এএফপি,এপি, এল মান্ডে, লি মন্ডে, স্পাইগেল,সিএনএন,আল জাজিরা, ফোবর্স,টাইমস অব ইন্ডিয়া, সিনহুয়া, টাইমস অব মস্কো, টেলিগ্রাম,ডেইলি মিরর,হেরাল্ড ট্রিবিউন,আল আহরাম, জামান, আশাই শিমবুন,ডন ইত্যাদী পত্রিকাগুলি যথেষ্ট জনপ্রিয় ও শক্তিশালী ।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । মিডিয়া বা গণমাধ্যমের প্রসার ও প্রচারনার ধরন যুগে যুগে পরিবর্তিত ও বিকশিত হচ্ছে । গুন-মান, কলা-কৌশল ও উৎকর্ষতা বাড়ছে বিভিন্ন দিকের । বাংলা ব্লগ মুলত বাংলা ভাষা-ভাষীদের জন্য । এই ভাষা-ভাষীদের একটি ক্ষুদ্র অংশ ব্লগ ব্যবহার করে । বাংলা ভাষাতে হয়তো সর্ব সাকুল্যে সারা বিশ্বে প্রায় ২০০ শত ব্লগ থাকতে পারে । তাদের মধ্যে অন্যতম সামহ্যোয়ারইনব্লগ । সামহ্যোয়ারের সদস্য কত হবে জনসংখ্যানুপাতে ? খুবই নগন্য সংখ্যক পরিমানে জনসংখ্যার তুলনায় । এখন ও অনেকে আছে যারা নামও হয়তো জানে না ব্লগের। গণজাগরণ মঞ্চ ও ব্লগার হত্যার শিরোনামের কারণে কিছুটা জেনেছে । যতো অপ্রিয় হউক কথাগুলি বলতে হচ্ছে । কজন মানুষের সামার্থ আছে কম্পিউটার, ল্যাপটপ,দামী মোবাইল সহ ইলেকট্রনিক্স ডিভাইস ক্রয়ের ? এর পরও আছে মডেম,ডাটাক্রয় বা ইন্টারনেট চার্জ । ব্লগ ব্যবহারের মতো শিক্ষিত হওয়া,শারিরীক, মানষিক সক্ষমতা, ধৈর্য ও সময় এর প্রয়োজন আছে । অনেক সমীবদ্ধতা আছে। সমাজের একটি অংশ আছে যারা অশিক্ষিত,মুর্খ ও গনমাধ্যম সম্বন্ধে অজ্ঞ । বিকল্প গনমাধ্যম হিসাবে বাংলা ব্লগ দরকার । কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার । নিজ দেশে এবং বাংলাভাষী জনগনের মধ্যে প্রথমে বিকল্প গনমাধ্যম হিসাবে ব্লগ কে জনপ্রিয় করতে হবে । সবধরনের বাধা ও সমস্যা খুজে বের করতে হবে । অতিক্রম করতে হবে সব ধরনের প্রতিবন্ধকতা । প্রতিষ্ঠা পেতে জনপ্রিয় গনমাধ্যম হিসাবে বিকল্প গণমাধ্যম ব্লগের অনেক কিছু করতে হবে। ব্লগের বিজ্ঞাপন ও প্রচার করতে হবে । ইলেকট্রনিক্স ডিভাইস,ল্যপটপ ও কম্পউটরের মূল্য হ্রাস করতে হবে । মডেমের মূল্য হ্রাস ও ব্রডব্যান্ড সমগ্রদেশে সহজে -সুলভ মুল্যে পৌছে দিতে হবে । ডাটার গতিপ্রবাহ বা স্পিড বৃদ্ধি করতে হবে । নুন্যতম ইন্টারনেট ব্যবহারের হাতে-কলমে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে । মানুষ কে ব্যাপক সচেতন করতে হবে। বাংলা ভাষার পাশা-পাশি ইংরেজি শিখতে হবে । পরবর্তীতে বিশ্বব্যাপী ধীরে ধীরে পর্যায়ক্রমে বিকল্প গণমাধ্যম বাংলা ব্লগকে ছড়িয়ে দিতে হবে । বিশ্বের প্রভাবশালী ও জনপ্রিয় ভাষার স্থলে বাংলা ভাষা কে মর্যাদার আসনে বসানোর সব ধরনের চেষ্টা করতে হবে । বিশ্বে জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি : ইংরেজি, ফ্রেন্স, স্প্যানীশ, আরবী, চাইনীজ বা মান্দারীন এবং রুশ ভাষার সমকক্ষ হওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা সনতে হবে । ব্লগ কে আরও সহজ ,সাবলীল ও প্রাঞ্জল করতে হবে । আরও স্বাধীনতা দিতে হবে । তবে কারো আস্হা,বিশ্বাস, কৃষ্টিকালচার, রীতি নীতি,মৌলিক অধিকার,ভাষা,বর্ণ ও ধর্ম বিশ্বাসের প্রতি অবমাননা বা হেয় করা যাবে না । দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতি অনুসরণ করতে হবে । ব্লগের উন্নয়নে গবেষনা ও বাস্তব মুখী পরিকল্পনা নিতে হবে । সত্য ও বস্তুনিষ্ঠ গ্রহনযোগ্য লেখাকে উৎসাহিত করতে হবে । বিশেষ করে বাংলা ব্লগ কে বিকল্প গণমাধ্যম করার যা কিছু দরকার সকল উদ্যোগ ও ব্যবস্থা নিতে হবে । পরিশেষে বলতে চায় বিকল্প গনমাধ্যম হিসাবে ব্লগ হউক একটি জনপ্রিয় মাধ্যম । সে ক্ষেত্রে সামহ্যোয়ারইনব্লগ যেন হয় সর্বাগ্রে । বাংলা ব্লগের এ বর্ষপূর্তি স্মরনীয় হয়ে থাক চিরকাল । ব্লগের উত্তোরোত্তর সমৃদ্ধি ও শুভ কামনা রইলো । বাংলা ব্লগের দশম বর্ষপূর্তি এবং সপ্তম বাংলা ব্লগদিবস উপলক্ষে সামহোয়্যারইন ব্লগ কতৃপক্ষ, ভিজিটর, ব্লগার- লেখক ও শুভাকাংখীদের কে স্বাগতম ।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×