somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বৃত্ত, সংযত হও

২৬ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুবৃত্ত, ভ্রষ্ট নাগরিক,
আজ এই মুহূর্ত হতে সংযত হও,
এইখানে এই শহিদের বেদিতে দাঁড়িয়ে
তোমার কুপ্রবৃত্তিতে এখনি ফুলস্টপ দাও!
যে দেশ লাখো শহিদের রক্তে ভেজা,
যে দেশ লাখো মা-বোনের ইজ্জতে পাওয়া,
সেই দেশে দাঁড়িয়ে আর একটাও ছুঁয়ো না
যা তোমার প্রাপ্য নয়, গরিব কৃষকের পকেট থেকে
আর একটা কড়িও ছুঁয়ো না!
যে দেশের জন্য লালন ছেড়েছিল ঘর,
যে দেশের জন্য নজরুল জীবনের সবটুকু দিয়ে
আমৃত্যু জীবন বাজি রেখে বিদ্রোহ করেছিল,
যে দেশের জন্য ভুল করে
অনুশোচনায় কেঁদেছিল মাইকেল,
সেই দেশ এবার সামনে বাড়ুক,
দুবৃত্ত, ভ্রষ্ট নাগরিক,
এবার তোমার দুর্নীতির লাগামখানি
শক্ত হাতে টানো!
মাটির বুকে অঙ্কুরিত হয়ে
সেই মাটিকে লাঞ্ছিত করা ঘৃণিত কাজ!
যে কৃষক বাবা একদিন
জমিনে লাঙল দিতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন
চিরনিদ্রায়, তোমার পড়ার খরচ দেবেন বলে,
সেই পিতার পয়সায় মানুষ তুমি,
সেই পিতার টাকায় রোজগার তোমার,
দোহাই তোমার, তার পকেট কেটো না!
তারই সেবায় তুমি নিবেদিত হও!
ঘুচাও তোমার দুর্বৃত্তপনা, ঘুচাও এ কলঙ্ক দাগ
লাল-নীল-হলুদ-কালো,
যা কিছু তোমাকে অন্ধ করেছে।
দুর্বৃত্ত, ভ্রষ্ট নাগরিক,
এইখানে এই শহিদের বেদিতে দাঁড়িয়ে,
এইখানে তোমার প্রিয় পিতার নামে
পবিত্র কবরের সামনে দাঁড়িয়ে,
তোমার পবিত্র মাতার নামে শপথ করো,
জনমের তরে ছাড়ো দুর্বৃত্তপনা,
একটা দেশ গড়ি সোনার বাংলা,
একটা দেশ গড়ি পিতার স্বপ্নের সমান,
যে দেশের জন্য অকাতরে
বুকের তাজা রক্ত ঢেলে দেন পিতা,
মাথার ঘাম পায়ে ফেলে
কৃষক, শ্রমিক, মেহনতি বন্ধু,
অর্থনীতির চাকাটি রেখেছেন সচল,
তাকে শোষণের পথ হতে সরে দাঁড়াও আজই এখনি!
এদেশ হবে সোনার বাংলা।
বর্গীরা গেছে বর্গী সেজ না,
বেনিয়া গেছে অহিংস পথে,
বুলেটে ঝাঁঝরা করেছে নিপীড়িতের মুখ,
লেজ গুটিয়ে পালিয়েছে তারা!
হানাদার গেছে রক্তাক্ত পথে
মাটির ক্ষত শুকোয়নি এখনো,
সেই দেশ আবার মাথা ‍উঁচু করে দাঁড়াক,
দুর্বৃত্ত, তোমার লাগাম আজি এখনি
জন্মের মতো ধরো টেনে আর
সংযত করো, হয়ো না উন্মত্ত ,
আমরা সামনে যাব, অনেক দূরে,
আমরা বহুদূর যাব, আমরা শপথ নেব,
ব্রত নেব, তুমিও নাও!
এদেশ তো তোমার! এদেশ আমার!
এদেশ তো সকলেরই ভাই,
এসো পণ করি,
দুর্নীতি, দুর্বৃত্তপনা, হত্যা, ঘুষ, রাহাজানি,
রুখে দেব প্রদীপ্ত শপথে।
তুমি আর যেও না ও পথে!
তুমি আর যেও না কুপথে!
দৃর্বৃত্ত, তোমার নষ্ট-ভ্রষ্ট লাগামখানি
এবার আজই এখনি ধরো টেনে!
দেখবে, প্রিয় মাতৃভূমি আকাশ ছুঁয়েছে!
সে পৌঁছে গেছে আমাদের স্বপ্নের সমান উঁচুতে।
ভণ্ডামির ভেকধারী সরকারি-বেসরকারি চাকরগণ,
সেবাপ্রার্থীর মুখখানি দেখে লজ্জিত হও,
তোমার অশুচি, ‍নিকৃষ্ট লাগামখানি ধরো টেনে,
সংযত হও! ছাড়ো ভণ্ডামি, প্রতারণার বেশ!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×