আট বছর পর আজকে লেখা
-----------------------------
পঞ্চইন্দ্রিয়'র বাইরে আছো এখনো
আকাশ-বুকটা এখনো হাহাকার করছে
চোখের মিলনেও যোজন-যোজন দূর।
যেমন গোলাপকন্ঠক আর সমুদ্রের মাছ মাছ খেলা
জানি এ আমার শূন্য হৃদয়ের গুমরে কাদার ক্লান্তি শেষে
দু'ফোটা অশ্রু জল ছাড়া আর কিছুই অবশিষ্ঠ নয়।
ঠুন্ক আশা ছাড়া কিছুই নয় একেলা এ শূন্য হৃদয় তাই মনে হয়
কতদিন দেখিনি তোমায়।
আট বছর আগের লেখা
----------------------------
কতদিন দেখিনি তোমায়,
কতদিন তোমার হাত ছুয়ে দেখিনি আমি
যেমন ছুয়ে থাকে পদ্ম পাতা অথবা ভোরের কুয়াশার বুকে
এ আমার আকন্ঠ ইচ্ছা জানি
শান্তনা ছাড়া কিছুই না
একেলা এ গোধূলি বেলা তাই মনে হয়
কতদিন দেখিনি তোমায়।...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



