somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের পৃথিবীতে আধুনিক ও যোগ্য কর্মী হবার জন্য যা আপনার দরকার...

২৫ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বেকার সমস্যা প্রকট, এবং এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা অনেকেই এই কথাটা বুঝতে পারি না বা জানি না যে আসলে চাকরী যথেষ্ট পরিমানে আছে - সেটা দেশেই হোক বা বিদেশে - আমরা হয়তো যথাযথভাবে দক্ষ ও যোগ্য নই।

আর আমি বলছি আমাদের বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সরকারের কাছ থেকে কিছু আশা করা সত্যিই বোকামী হবে, সেটা মহান আ. লীগ অথবা সুমহান বিএনপি, যে সরকারই হোক না কেন। এই দুই মহান ভদ্রমহিলাগণ এবং তাঁদের নপুংসক অনুসারী ও দলবল ঝগড়া করেই যাবে আর চুরি করতেই থাকবে। আমাদের ভবিষৎ আমাদেরই দেখতে হবে।

আমার ক্ষুদ্র অভিগ্গতায় প্রাথমিকভাবে নিচের কাজগুলি জানা থাকলে আপনি বিদেশে কিছু না কিছু কাজ পাবেনই:

১) ড্রাইভিং
২) কম্পিউটার চালনা
৩) ইংরেজীতে কথা বলা
৪) ইন্টারনেটে তথ্য খুঁজে বের করতে পারা

ড্রাইভিং জানা মানে শুধু ভুয়া সার্টিফিকেট নয়, সত্যিকারভাবে জানা। আর ইংরেজী শিখতে যদি কোনো প্রচলিত মেথডের কোচিংএ ভর্তি হন, তাহলে জীবনেও ইংরেজী শিখতে পারবেন না।এটা শিখতে হবে নিজের ঐকান্তিক প্রচেষ্টায়। (এ ব্যাপারে পরে আরও বলতে চেষ্টা করবো)

সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে বিদেশে চাকরীর তথ্য খুঁজে বের করা। গুগল আপনাকে সাহায্য করবে দেশ অনুসারে জব সাইট বের করতে। আপনাকে শুধু যথেষ্ট ধোর্য্য সহকারে চাকরী বাছাই, আবেদন ও উওরের জন্য অপেক্ষা করে যেতে হবে।

যেকোনো দেশে আসার আগে সে দেশের ব্যাপারে ও সেই চাকরীর ব্যাপারে যথেষ্ট গবেষনা করবেন ইন্টারনেটে। তথ্য পাবেন ওয়েবসাইটে, ব্লগে, এমনকি চ্যাট রুমগুলোতে।যে কথাটি জানতে চাইছেন, সেটা সফলভাবে খুঁজে বের করতে পারা যেমন আপনার কাজ পাওয়ার জন্যে দরকার, তেমনি আপনার সেই কাজ করতে পারার ও প্রয়োজনে অন্য আরেকটি ভাল কাজে সুইচ করবার জন্যেও প্রয়োজন।

একটি কথা বিনীতভাবে বলতে চাই, একটি কাজে লেগে গেলে অটোমেটিক অন্য অনেক কাজের খোঁজ পাওয়া যায়। বিদেশে এটা আরও সত্যি।

সবশেষে, ঝুঁকি নিতে পারাটা খুব জরুরী। সুযোগকে বুঝতে পারা ও সেটা কাজে লাগাবার জন্যে প্রয়োজনে নতুন করে ট্রেনিং নিয়ে আবার কাজ খুঁজে বের করাও সফল হবার আরেকটি পূর্বশর্ত।

পড়ার জন্যে ধন্যবাদ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×