বাৎসরিক হিসাব নিকাশের ব্যবস্থায় অবস্থান নিরীক্ষা একটি প্যাকিং বাক্স সমঝোতা। যা খুললে ইদুঁরগুলো কেবল বেরিয়ে তাদের আলমারিতে ঢুকে পড়ে, যারা বহু বছরের চেষ্টায় একটি আগুন নিরোধক দেরাজ কিনতে পারেনি তাদের থেকে, যারা সেই ব্যবসায় ধাতুর প্রতিরোধ নিজের মোড়কের ভেতর জমা করছে। যারা সেই আলমারি কিনেছিল, কাঠ ও খড় পুড়িয়ে নিজের চর্বির তাপে, তাদের নরম বস্ত্র ইদুঁরের পেশিতে যোগান দেয়া, হিসাবের নিকাশে প্রধান অনুপান।
ইদুঁর, ভুক্তভোগি এবং তৃতীয় পক্ষের নিজেদের সমঝোতা। লাভের ঘরে বিনিয়োগ ছক, সারনিতে লম্বা প্রোফাইল লাইন দু/একটা বেশি কাটা, তারবেশি নয় ঝামেলা।
এটি সমঝোতা : বছরে বছরে বাক্স খুলে, যেখানে নীচের তল পুরোটাই অনিশ্চিত, উপরের তলের স্বাস্থ্যবিধানে ব্যস্ত থাকাই বাধ্যতা।ভিক্ষুক নেই, তা আইনত দন্ডনীয়, এই উল্লাস কোথায় রাখা।
বিশ্বাসে অভিযোজন।
এত অবসর, নির্মানের উপস্থিতির বৃত্তে বেয়াড়া সময়ে, বাজারে,বিছানায় ফিসফাস,যুক্তি-তর্ক কৈফিয়ৎহীন ।
বাৎসরিক হিসাবে তার অনুলিখন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


