এতদিন ধরে জামাতি ব্লগাররা শাহবাগের সমর্থনে হোয়াইট হাউজে করা পিটিশনকে ভুয়া বলে মানুষজনকে বিভ্রান্ত করার চেস্টা করেছিল বার বার বলল যে এটা ফেইক, আজ দেখি তারা নিজেরাও এখন ওবামা এডমিনিস্ট্রেশনের কাছে পিটিশন দিয়েছে হাসিনার সরকারের বিরুদ্ধে.... এটাকেই বলে হিপক্রেসী
জামাতীরা বলে যে বিচার স্বচ্ছ হতে হবে...
বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার প্রমান, দৈনিক সংগ্রামে বিচার কার্যাবলীর দৈনন্দিন কার্যক্রমের ট্রান্সক্রিপ্ট সরাসরি পাবলিশ হওয়া...
এই রাজাকাররা যখন ১৯৭১ এ আমাদের ভাই বোন মাদেরকে মেরেছিল, তখন বিচার কার্যক্রমের ট্রান্সক্রিপ্টতো দুরের কথা, কারো কি বিচার করে মেরেছিল???
শাহবাগের সমর্থনে ১৫,০০০ হাজারের ও বেশী সিগনেচার পড়েছে... আর অন্তত দশ হাজার সিগনেচার পেলে হোয়াইট হাউজ একটা রেসপন্স দিবে। আর একলাখ হলে অফিশিয়াল রেসপন্স হবে। আপনারা যারা এখনও সাইন করেন নাই, প্লিজ শাহবাগের সমর্থনে সাইন করেন (জামাতিদেরটা না)।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



