somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কৃতির ধারনা

০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংস্কৃতি কথাটা যত বহুল পরিমাণে ব্যবহ্রত হয়,সংস্কৃতি বস্তুটা তত পরিস্কার করে সবাই গ্রহন করেন কিনা তার সন্ধেহ আছে। আমরা সধারনত দেখি নৃত্য,গীত আর নাট্যাভিনয়কেই মুলতো সংস্কৃতি বলে ধরা হয়। তাই সভাসমিতিতে বক্তৃতা,আবৃত্তি ও প্রবন্ধপাঠ করার পর আমরা বলি , এবার সাংস্কৃতিক শুরু করতে যাচ্ছি। আর এর পরই শুরু হয় গান বজনা ও নৃত্য নয় নাটক মঞ্চস্থ । এ থেকেই বেশিরভাগ লোক ধারনা করতে পারেন যে, এই শেষোক্ত ব্যাপার গুলোই বুঝি সংস্কৃতির পর্যায়ভুক্ত। বলাই যায় নৃত্য গীত ও অভিনয় সংস্কৃতিরাজ্যেরই জিনিষ। তাই বলে শুধু এরাই সংস্কৃতি নয় । সাহিত্য,চিত্রকলা,দর্শন ধর্মপ্রত্যয়,অঙ্গসজ্জা,গৃহসজ্জা আহার প্রনালী সহ এক কথায় জীবন ধারনের জন্য যা কিছু প্রকাশ সবই সংস্কৃতির আওতা ভুক্ত ।
এর সাথে বলে রাখা যায় যে, সংস্কৃতির প্রতিশব্দ রূপে কৃষ্টি শব্দটা রবীন্দ্রনাথের দ্বারা ধিক্কৃত হলেও, আসলে কিন্তু ব্যঞ্জনাগত অর্থে দুইয়ের মধ্যে কোন তফাৎ নেই ।

এমন দেশ নেই যে দেশে লোক সংস্কৃতি নেই। কিন্তু সে দেশের সংস্কৃতি বলতে কেবল সে দেশের লোকসংস্কৃতিই বোঝায় না । তার চেয়ে উচ্চতর স্তরের সংস্কৃতি বোঝায়। আর শিক্ষিত মহলে কেবল উচ্চতর সংসকৃতিই বোঝায় । সেদিক থেকে বিচার করলে সে দেশের লোকসংস্কৃতি যদিও আর সব দেশের সঙ্গে তুলনায় সমান কিন্তু তার উচ্চতর সয়স্কৃতি কিন্তুতুলনায় অনুচ্চ। ওসব বিশেষন বাদ দিয়ে বলতে গেলে বলতে হয় সে দেশের সংস্কৃতি অন্যের তুলনাই চলে না । সেদেশের সংস্কৃতি অনন্য। তাই যদি হয় তবে সংসকৃতির ক্ষেত্রে বিশ্বজননী বা ইউনির্ভাসাল বলে কিছু নেই। সংস্কৃতি একান্ত ভাবেই স্বাদেশিক।

শুধু ব্রিটেনের জন্য শেক্সপীয়ার,শুধু জার্মানীর জন্য বেঠোভেন,শুধু রাশিয়ার জন্য টলস্টয়,শুধু ইটালির জন্য লেওনার্দো ভিঞ্চি আর শুধু বাংলার জন্যই রবীন্দ্রনাথ। এ রকম একটা ধরনা কবিগুরুর নোবেল পুরুস্কার প্রাপ্তির পূর্বে আমাদের অনেক স্বদেশীর ছিলো

ইদানীং ইংরেজীর জায়গায় নতুন নতুন বাংলা শব্দ ব্যবহার দেখতে পাই । যে সব শব্দ বাংলা অভিধানে নেই সেই সব শব্দ উদ্ভাবন করা হচ্ছে, যে সব আছে তার নতুন অর্থ করা হচ্ছে। পশ্চিম থেকে মুখ ফিরিয়ে আমরা পশ্চাতে ফিরে চলেছি কিনা তা ভাববার সময় এসেছে।
এই যে অভিনব সংস্কৃতিকরন এটা কোনকোন ক্ষেত্রে মানসের পক্ষে মানিয়ে নেয়া অস্বাভাবিক বাস্তবের সাথে এর মিল তেমন নেই বল্লেই চলে । ব্যপারটা এমন , আমরা যেন ভাজছি বেগুন বলছি পটল।

সবকিছুর পরও আমরা ক্রমশ বুঝতে পেরেছি যে দেশকে স্বাধীন করাই যতেষ্ট নয় , দেশের মানুষকে স্বাধীন ভাবে সৃষ্টি করতে ,চিন্তা করতে ,নির্মাণ করতে শেখাতে হবে। পশ্চিমের সঙ্গে আধুনিকের সঙ্গে কোন কোন ক্ষেতে পা মিলিয়ে নিতে হবে । পশ্চাতের সঙ্গে ঐতিহ্যের সঙ্গে সমন্বয় রক্ষা করতে হবে। লোকসংস্কৃতি সঙ্গে যোগসূত্র অবিচ্ছিন্ন রাখতে হবে। সার্থক সংস্কৃতির এই তিনটি ডাইমেনসন। তৃতীয়টির দিকে আরো নজর দেওয়া দরকার।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×