somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ : শ্বাপদ সনে - নাবিল মুহতাসিম : হরর আর থ্রিলারের অদ্ভুত যুগলবন্দী

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্বাপদ সনে
নাবিল মুহতাসিম

একজন দুর্দান্ত প্রতিভাধর লেখক এর লেখা পড়ার সৌভাগ্য হল৷ চমতকার তার লেখার ভঙ্গী, ডিটেইলসের কাজ একদম নিখুত৷ পাঠককে এমন একটা অনুভূতি তিনি দিয়েছেন, যেন পাঠক নিজেই সেই থ্রিলিং পরিস্থিতিতে উপস্থিত থেকে নিজের নখ কামড়াচ্ছে!

চরিত্রগুলোর চরিত্রের ভিন্নতা ছিল দারুন ইন্টারেস্টিং৷ রাগী, এলকোহলিক, এমপ্যাথী লেস জামশেদ - পুরো বইটা বয়ে নিয়ে গেছে পাঠকের কৌতুহল কাধে নিয়ে৷ তবে পাঠকের মূল আকর্ষন ছিল আরেকজনকে ঘিরে৷ যে লিঙ্ক আপ করেছে পুরো বইটার সমস্ত ঘটনার ঘনঘটা গুলোকে৷ সে হচ্ছে বংগবন্ধু ফ্রেমের চশমা পড়া, কোকড়া চুলের বুদ্ধিদীপ্ত শিপলু৷

এবার আসি - বইটা কেমন ছিল? কোন জনরার? থ্রিলার না হরর? চরিত্রগুলো চিত্রন বাস্তব সম্মত ছিল কিনা?

বইটার থ্রিলার অংশে আমি থ্রিল্ড হয়েছি৷ লুচ্চা রাশেদ আর বোমা মজিদের সাথে দ্বৈরথ আর একশন - দারুন থ্রিলিং৷

গায়ে কাটা দিয়েছে, হাতের লোম দাড়িয়ে গিয়েছে - হরর কেস স্টাডি আর পিশাচ টার পশ্চাদ্ধাবনের বর্ননায়৷

তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হোল - দুটো জনরা মিশ খায়নি৷ একশন, হ্যালুসিনেশন আর বাস্তবতার গোলমালে প্রচুর খাপছাড়া লেগেছে অনেক ঘটনার বর্ননা৷

চরিত্রগুলোর টুইস্টেড টার্নআউট অস্বাভাবিক লেগেছে৷ গ্রাম্য দারোগার হঠাত ডার্ক নাইট বনে যাবার মোটিভটা অদ্ভুত৷ আর ডাক্তার সামাদ যদি আগেই সব কেস স্টাডির লজিক্যাল ব্যাখ্যা জামশেদকে দিয়েই থাকে, তাহলে কেন তার বন্ধুর প্রতি এত অন্ধ বিশ্বাস? এলকোহলিক, ড্রাগড জামশেদ এক চরম মুহূর্তেই সব লুজ এন্ড জোড়া লাগিয়ে ফেললো? শয়তানের অনুসারী মানুষটি কি আসলেই শয়তানের শক্তিতে কিম্বা অলৌকিকতায় বিশ্বাস করতো? তাই যদি হোত তাহলে তার কেন এফডিসি'র থার্ডক্লাস বুজরুকির আশ্রয় নিতে হোল? শুধু জামশেদকে প্রভাবিত করার জন্য পত্রিকার লাখ লাখ পাঠক কে বাকরা বানানো ?

পুরো বইটা অদ্ভুত৷ আমার কেমন জানি ভালোও লেগেছে, আবার ভালোও লাগেনি৷ অদ্ভুত ফিলিংস৷

শেষ কথা - বইটা ফেলে দিতে পারবেন না আপনি৷ লেখকের লেখার হাত আপনাকে ধরে রাখবে৷ শেষ পর্যন্ত৷
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×