somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ম সেরা মা আর ২য় সেরা মা - হ্যাপী মাদার্স ডে !!

১৪ ই মে, ২০১৯ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মা তো মা’ই !! মায়ের ভালবাসা কি আর সম্পর্কের বেড়াজালে আবদ্ধ থাকে? মা শব্দটাই তো ভালবাসার সমার্থক !!

ফেসবুকের বিবাহিত বন্ধুরা "মা দিবস" উপলক্ষ্যে মায়ের প্রতি ভালবাসায় নিজের অরিজিনাল মা আর শ্বাশুরী মায়ের কোলাজ ছবি আপ্লোড করে যাচ্ছে মনের মাধুরী মিশিয়ে। আর এতে নিশ্চই অবিবাহিত বন্ধুরা তাদের "মা কেন একটা" - এই আফসোসে আফসোসিত !! আর ভবিষ্যত শ্বাশুরীরা তাদের ভবিষ্যত জামাই দের জন্য কি ব্যাকুল হয়ে অপেক্ষা করছে – এই ভেবে রোমাঞ্চিত !!

অবশ্য "মা কেন একটা" – এই চাপা দীর্ঘশ্বাস টা আমিও মাঝে মাঝে শুনতে পাই; হয়তো নিশ্চুপ কোন রাতে কিম্বা প্রতিটা দিনের মতই মায়ের জন্য কোন দিবসে মা’কে মিস করার হাহাকারে।

সবার দুই মায়ের সাদাকালো আর রঙ্গীণ কোলাজের ভিড়ে আমার বউয়ের কোলাজে মায়ের ছবি শুধু একটাই।
তার শ্বাশুরী মা।

ছোট্ট একটা ময়না পাখিকে তার মা পাখি আর বাবা পাখি এত বড় দুনিয়ার মুখোমুখি একলা ফেলে নিজেরা উড়ে চলে গিয়েছিলেন দূর আকাশের অজানা তারা হয়ে। ফেসবুকে আপ্লোডানোর জন্য কোন ছবিতো দূরের কথা তেমন কোন স্মৃতির পালকও ফেলে যাবার সময় পাননি তারা।

মেট্রিক পর্যন্ত এবাড়ি, ইন্টার পর্যন্ত ওবাড়ি, তো ভার্সিটি পর্যন্ত আরেকবাড়ি; এভাবেই সেই ময়না পাখিটা মাস্টার্স শেষ করে আজ আমার বাড়িতে।
সেদিনের ছোট্ট ময়না পাখিটা আজ আমার ঘরে পরিবারের যোগ্যতম বড় বউ, স্নেহময়ী মা আর মাল্টিন্যাশনালের একজন সফল উচ্চপদস্থ কর্মজীবী। সম্পূর্ণ নিজের চেষ্টা আর তার অসম্ভব মমতা আর ভালোবাসার আধার ভাই বোনদের আশীর্বাদে বাবা মা ছাড়া এই মেয়েটি অর্থনৈতিক অস্বচ্ছলতার মধ্যেও পৃথিবীর সমস্ত অড কে চ্যালেঞ্জ জানিয়েছে এবং জয়ী হয়েছে।

তাই মা দিবসে আমার দেখা শ্রেষ্ঠতম মা - আমার নিজের মায়ের পাশাপাশি দ্বিতীয় সেরা মা – আমার সন্তানের মা – আমার বউ'কে জানাই - হ্যাপী মাদার্স ডে !!

আর সাথে আমার সেই না দেখা, তার ভালবাসা না পাওয়া শ্বাশুরী মা'কেও।

আমার ভাই কিম্বা বন্ধুরা যখন তাদের বউয়ের মাকে "মা" বলে ডাকে আর তাদের ভালবাসার অত্যাচারে হাসফাস করে তখন আমার কেমন জানি অদ্ভূত লাগে। জানিনা, আমার শ্বাশুরীকে "মা" বলে ডাকতে কেমন লাগতো তবে ছোট জামাই হিসেবে আমি তার কতটুকু ভালবাসা আদায় করে নিতে পারতাম, তাও জানতে বড্ড ইচ্ছা করে...

ভাল থাকুন মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ উপহার আমাদের মায়েরা...

#মা_দি_বস
#বউ_দি_বস
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৯ দুপুর ২:১৪
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×