somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই রিভিউ - আইরিন : কালজয়ী উপন্যাসের ক্যানভাসে নারকীয় বীভৎসতা...

১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইরিন
পিয়েরে লেইমেত

মাত্রই শেষ করলাম৷ মাথা হ্যাং হয়ে আছে ! স্তব্ধ হয়ে বসে আছি !!
ভয়ংকর লেভেলের একটা ক্রাইম থ্রিলার এই বইটা !!

কমান্ড্যার ক্যামিল ভারহোভ্যান তার টিম নিয়ে পিছু নিলেন এক ভয়ংকর নির্মম সিরিয়াল কিলারের৷ বীভতস খুন গুলোর কোন মোটিভ পাওয়া যাচ্ছে না কোনভাবেই৷

একদিন কাকতালীয় ভাবেই ক্যামিল ধরতে পারলেন খুনগুলোর বীভতসতার কারন৷ সেই সাথে অনুধাবন করলেন অতীতে ঘটে যাওয়া আরো কিছু নির্মম খুনের ব্যাখ্যা৷ খুনী আসলে বিখ্যাত ক্রাইম নভেলের লেখকদের প্রতি ট্রিবিউট জানাচ্ছে - নভেলে বর্ণিত খুনগুলোর বাস্তব প্রতিলিপি তৈরী করে৷

উত্থান ঘটল দ্য নভেলিস্ট নামক ভয়ংকরতম এক সিরিয়াল কিলারের৷

তদন্তের প্রতিটি পর্যায়ে খুনী ক্যামিলের থেকে একধাপ এগিয়ে৷ তার মনে হচ্ছে সে যেন পিছু নিয়েছে এক মরিচীকার৷ সত্য, মিথ্যা, আর বাস্তব অবাস্তবের পার্থক্য মুছে দেয়া এক পরাবাস্তবতার মুখোমুখি হয় ক্যামিল ভারহোভ্যান....

যে পরাবাস্তবতা চরম দু:স্বপ্নেও হাজির হয় না !!

উপন্যাসের অর্ধেকের বেশি জুড়ে থাকা প্রথম অধ্যায় শেষে দ্বিতীয় অধ্যায় শুরু করতেই খেই হারিয়ে ফেল্লাম !! এ কি হচ্ছে!!

ঠোকর খেয়ে খেয়ে আস্তে আস্তে এগুতেই বুঝতে পারলাম, উপন্যাস মাত্র শুরু হোল....

মূল ফরাসি ভাষা থেকে ইংরেজী অনুবাদটা দারুন প্রাঞ্জল থাকলেও ডিকশনারী সাথে রাখতে হয়েছে আমার৷ আর যে পাঠকরা বাংলা অনুবাদ পড়তে চান, তাদের জন্য আফনান নিবিড় এই বইটি অনুবাদ করেছেন এবারের বই মেলায়৷

হ্যাপী রিডিং (নাহ...এই বইয়ের ক্ষেত্রে শুভ কামনা জানানো টা ঠিক হোলনা )!!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×