somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থ্রি জি লাইসেন্স উন্মুক্ত নিলামে

১০ ই আগস্ট, ২০১১ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন নীতিমালা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এ জন্য প্রয়োজনীয় তরঙ্গ ফি ও আনুষঙ্গিক ফি চূড়ান্ত করা হয়েছে। চলতি বছরের ১০ নভেম্বর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সিটিসেলের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) লাইসেন্স দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। চার মাস ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ফাইল চালাচালি, পৃথক বৈঠক এবং সর্বশেষ প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে টুজি লাইসেন্স নবায়নের নীতিমালা চূড়ান্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর ইন বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, থ্রি জি স্পেকট্রাম নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে, এটাই স্বাভাবিক। এটাই প্রত্যাশিত। তবে তরঙ্গ বরাদ্দের বিষয়টি নিরপেক্ষভাবে চূড়ান্ত করা হবে বলে তিনি আশা করেন।
বৈঠকে টুজি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে তরঙ্গের ব্যবহারভিত্তিক ফি বা ইউটিলাইজেশন ফ্যাক্টর (ইউটিএফ) বাতিল করা হয়েছে। এর ফলে বাজারে সব অপারেটরের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে না বলে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বেশ কিছু ধরেই বলছিলেন। তবে শেষ পর্যন্ত বৈঠকে এটি অনুমোদন করা হয়নি। মূলত অর্থ মন্ত্রণালয় থেকেই ইউটিএফ ফি বাতিল করতে বলা হয়েছিল বলে বৈঠক সূত্র জানান। বিটিআরসি ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ইউটিএফ রাখার পক্ষে ছিল।
বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘টুজি লাইসেন্স নবায়নের সব ধরনের ফি বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে এ বিষয়ে অপারেটরদের সঙ্গে পৃথক বৈঠকে আলোচনা করে নেওয়া হয়েছে। এতে কোনো অপারেটরের আপত্তি থাকার কথা নয়।
সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ-সচিব সুনীল কান্তি বোস সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, মুঠোফোন অপারেটরদের রাজস্ব ভাগাভাগি ৫ দশমিক ৫ শতাংশ করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তরঙ্গের মেগাহার্জপ্রতি ফি ১৮০০ ও ৯০০ উভয় ব্যান্ডের জন্য একই অর্থাত্ ১৫০ কোটি টাকা এবং ৮০০ মেগাহার্জের জন্য ১০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মশিউর রহমান, বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×