আজ আমি আমাদের গল্প বলবো। আমার আর ওর গল্প। ও সারাদিন আমার সব কিছু জুড়ে রয়েছে। আমি সকালে ঘুম থেকে উঠেই ওকে দেখতে চাই।আমি দুপুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেই ওর স্পর্শ পেতে চাই। আমি ঘুমুতে যাবার আগে একবার হলেও ওকে দেখতে চাই।গ্রীষ্মের অসহ্য গরমে ঘরে ফিরেই ওর স্পর্ষে সব বিরক্তি ভুলে যেতে চাই। শীতে ওর উষ্ম আলিঙ্গনের উত্তাপে শীহরীত হতে চাই। ও আমার জীবন জুড়ে আছে। কিন্তু মাঝে মাঝে ওর কিছু কাজ আমাকে খুব চমকে দেয় । একটু বিরক্ত হই প্রথম প্রথম কিন্তু পরে ভালোই লাগে। এইত সেদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছি। ঠিক দুপুর বেলা। রিকশা পেলাম না দেখে হেটে হেটেই ফিরছিলাম। ও বলা নেই কওয়া নেই কোত্থেকে এসে আমাকে সেই পুরোন আলিঙ্গনে ছু্য়ে দিল।আমার তো কি লজ্জা কিন্তু মনে মনে উপভোগ ও করছিলাম। কিন্তু ওর একটা বড় দোষ আছে। হঠাৎ হঠাৎ উনি বিনা নোটিষে বাড়িতে আসা বন্ধ করে দেয়। এই যেমন ঐদিন সকালে। আমি ঘুম থেকে উঠে দাখি উনি নাই। বিরক্ত হয়ে বাসা থেকে বের হলাম। সারাদিনের ব্যস্ততা সামলে গরমে অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরে দেখি তখনও উনি আসেন নাই। রাগে গর্ গর্ করতে করতে বিছানায় যেতেই ক্লান্ত শরীরে ঘুম এসে গেল। রাত ৮ টার দিকে মার ডাকে ঘুম ভাঙলো। ও এসেছে হ্য ও এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে বাথরুমে গিয়ে কল খুলতেই দেখি সত্যি সারাদিন পর আমাদের কলে পানি এসেছে.....
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।