somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনের কাঠ - মনের মত বাটোয়ারা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন্ত্রী, সাংসদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের জব্দ বা আটক হওয়া এবং ঝড়ে উপড়ে পড়া কাঠের বিশেষ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী বাড়ি তৈরির জন্য নিলামমূল্যের চেয়ে কম দামে তাঁদের এই কাঠ দেওয়া হবে।
পরিবেশকর্মীরা এ উদ্যোগের সমালোচনা করে বলছেন, জব্দ হওয়া চোরাই কাঠ বরাদ্দের নিয়ম জারি রাখা হলে বনের গাছ চুরি আরও উত্সাহ পাবে। গত ৬ ডিসেম্বর জারি করা ‘বসতবাড়ি নির্মাণের জন্য শুধুমাত্র জব্দকৃত কাঠ ও ঝড়ে উপড়ে পড়া গাছের কাঠ বরাদ্দ নীতিমালা-২০০৯’ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এই কাঠ বরাদ্দের নিয়ম সুনির্দিষ্ট করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কাঠ বরাদ্দের পরিমাণ আগের নীতিমালার চেয়ে বাড়ানো হয়েছে।
বন গবেষণায় যুক্ত বেসরকারি গবেষণা সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) নির্বাহী পরিচালক ফিলিপ গাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই বনে গাছ নাই। তারপর আবার চোরাই কাঠ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে মন্ত্রী, সাংসদ ও সরকারি কর্মকর্তাদের সুবিধা দিলে তা বনের মারাত্মক ক্ষতির কারণ হবে। গাছ চুরি বেড়ে গিয়ে বন ধ্বংসের হার বাড়বে।’
নতুন এই সংশোধিত নীতিমালার মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘দখল ও গাছ চুরির কারণে দেশের বনভূমির পরিমাণ ১৬ শতাংশ থেকে কমে ৬ শতাংশে নেমে এসেছে। সরকার বনভূমির জমি সংরক্ষণের জন্য বন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিন্তু জব্দ কাঠ বরাদ্দের নিয়ম জারি রাখা হলে গাছ চুরি আরও উত্সাহ পাবে।’
কি সুন্দর ব্যবস্থা!!!X((
বিস্তারিত জানতে প্রথম আলো পড়ুন
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×