জানি একদিন নিভে যাবে সময়ের মোমবাতি,
গোটা অঞ্চল অন্ধকারে ডুবে যাবে,
গাঢ় তমসায় যেভাবে হারিয়ে যায় প্রিয় মুখ,
কিম্বা ঘন কালো মেঘের ভাজে, সুকোমল লাজে
ঝলমলে চাঁদের হঠাৎ হারিয়ে যাওয়া।
ফুরানো সময়ে ক্রমশ পুরানো দিনের জলছাপ,
তবুও মুহূর্তের কাছে বন্দি মানুষ, ক্ষণের কাছে নতজানু।
একদিন পৃথিবীর আয়ুষ্কাল শেষ হয়ে গেলে,
তখনো তুমি আমি চির জাগরূক মূর্ত কোলাহলে,
আমরা পাড়ি দিবো অজস্র ছায়াপথ,
ধারণ করবো হয়তো অন্য কোন দেহ,
জানো তো বস্তুর বিনাশ নাই রূপান্তরিত সমারোহ।
@কালের লিখন
১১ ফাল্গুন ১৪২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



