somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্য কথায় যত দোষ !
দেশের অর্থনীতিতে হরতালের কু-প্রভাব

মুনাফিকের পরিচয় ও পরিণামঃ

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যার ভিতরের অবস্থা বাহ্যিক প্রকাশ্যের বিপরীত তাকে নিফাক বলে। যার মধ্যে নিফাক রয়েছে সে মুনাফিক। মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেনঃ

তরা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। কিন্তু যখন নির্জনে তারা তাদের শাইতানদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আসলে আমরা তোমাদের সাথেই রয়েছি, আর আমরা তাদের সাথে ঠাট্টাই করি মাত্র। (সূরাঃ আল-বাকারাহ-১৪ আয়াত)

তাদেরকে যখন বলা হয় যে, আল্লাহ যা নাযিল করেছেন সেই দিকে এবং রসূলের দিকে এসো। তখন মুনাফিকদের দেখতে পাবেন যে, তারা আপনার নিকট আসতে ইতস্তত করছে ও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। (সূরাঃ আন নিসা- ৬১ আয়াত)

হে নাবী ! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন। আর তাদের পরিণতির হচ্ছে জাহান্না এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। (সূরাঃ আত তাওবাহ- ৭৩ আয়াত)

নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। আর আপনি তাদের জন্য কোন সাহায্যকারী পাবেন না। (সূরা- আন নিসা-১৪৫ আয়াত)

মুনাফিক পুরুষ ও নারী এবং কাফিরদের জন্য আল্লাহ তা'আলা জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন। তাতে তারা চিরদিন থাকবে, ওটাই তাদের উপযুক্ত স্থান। তাদের উপর আল্লাহর লা'নাত এবং তাদের জন্য চিরস্থায়ী আযাব রয়েছে। (সূরাঃ আত-তাওবাহ- ৬৮ আয়াত)

আব্দুল্লাহ বিন আমর (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ চারটি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে উক্ত স্বভাবগুলোর কোন একটি থাকে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকীর একটি স্বভাব থেকে যায়- ১) তার কাছে কোন আমানত রাখলে সে তার খিয়ানত করে; ২) সে কথা বললে মিথ্যা বলে; ৩) ওয়াদা করলে ভঙ্গ করে; ৪) ঝগড়া করলে গাল-মন্দ করে। (বুখারী- ১ম খন্ড, মুসলিম- ১ম খন্ড)

ইবনু উমার বিন খাত্তাব (রাঃ) নবী করীম (সাঃ) থেকে বর্ণনা করেনঃ নাবী (সাঃ) বলেছেনঃ এ উম্মাতের ব্যাপারে এমন সব মুনাফিক সম্পর্কে আমার ভয় হয় যারা কথা বলে সুকৌশলে, আর কাজ করে যুলুমের সাথে। (বায়হাকী)

হুযাইফাহ বিন ইয়ামা (রাঃ) হতে বর্ণিত; তিনি বলেনঃ নিফাক বা মুনাফিক নাবী (সাঃ) এর যুগে ছিল। আজকের দিনেও আছে, আর সেটা হল ঈমানের পরে কুফরী করা অর্থাৎ ঈমান প্রকাশ করে আল্লাহর দীনের বিরোধী কাজ করা। (বুখারী ২য় খন্ড ১০৫৪পৃঃ)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×