এ সহিংসতার শেষ কোথায়?
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ডা. বাহারুল ইসলামের এপিসি ফার্মাসিউটিক্যালসে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের ৪০/৫০ জন কর্মী।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ফ্যাক্টরির দারোয়ানকে বেঁধে রেখে গান-পাউডার দিয়ে লাগানো এ আগুনে ফ্যাক্টরির ভবন ধসে পড়ে। এতে ফ্যাক্টরিটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
ফ্যাক্টরির ম্যানেজার আলী আজম জানান, দুর্বৃত্তরা পাঞ্জাবি-টুপি ও মুখোশ পরা ছিল। পরে একে একে প্রতিটি কক্ষে ঢুকে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এতে পুড়ে যায় ওষুধ ফ্যাক্টরির সর্বস্ব। এসময় তারা পুরো ভবনের জানালা ও দরজা ভেঙে ফেলে। এই নাশকতায় ধসে পড়ে বিল্ডিংয়ের দেয়াল।
খবর পেয়ে গভীর রাতে খুলনা-বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ফ্যাক্টরিটি।
এপিসি ফার্মাসিটিক্যালস লিমিটেডের মালিক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. বাহারুল ইসলাম এ ঘটনার জন্য সরাসরি জামায়াত-শিবরকেই দায়ী করেছেন। তিনি বলেন, ‘‘এটা তাদের পরিকল্পিত নাশকতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন