বাবা মায়েরা সব সময়েই নিজেদের
সত্য-যুগের লোক মনে করেন।
আর ছেলে-মেয়েরা সবই কলিকালের।
কিন্তু কলিকাল কাকে বলে?
আর কখন থেকে এর শুরু?
বেদ চতুষ্টয়ের মধ্য একমাত্র অর্থব বেদে কলি শব্দটি আছে।
তাও আবার এটি পাশা খেলার সবচেয়ে খারাপ
চাল হিসেবে শব্দটি ব্যাবহার হয়েছে।
অর্থ্যাৎ কলি মানেই খারাপ কিছু।
আর পুরাণ মতে পান্ডব বংশধর পরিক্ষিতের
সময় থেকে কলির শুরু।
আবার অনেকে মনে করে কৃষ্ণ যখন
ধরাধাম থেকে বিদায় নেয় ।তারপর
থেকে কলির শুরু।
কিন্তু আমরা জানি কৃষ্ণ কলিকালের
মানুষ না হলেও কলির অবতর।
তার মানে দাড়াচ্ছে কলিকালের শুরু খ্রিস্টপূর্ব২০০০বছর আগে।
আমাদের মতে যেটা প্রাচীনকাল।
অথচ ২০০বছর আগেও অনেক মহাপুরুষ তাদের
তাদের পরবর্তী সময়কে কলিযুগ বলে গেছে।
এ থেকে অনুমান করা যায় কলিযুগ হচ্ছে নিত্যবর্তমান।
অর্থ্যাৎ যখন যে মহাপুরুষের কাছে
যেটা খারাপ লেগেছে
অথবা প্রতিবন্ধক মনে হয়েছে
তাকেই কলিযুগের কাজ বলেছেন।
যেমনটা আমাদের বাবা-মায়েরা মনে করেন।
তারা এটা করে নাই
সেটা করে নাই।
তাদের যুগে এটা ছিল না
কলিযুগের ছেলে-মেয়েরা কত কিছু করছে।
আমরাও হয়ত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে
সত্যযুগের মানূষ হব।
আরা তারা হবে কলিযুগের।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




