প্রতিদিন ভাবি তোমাকে বলবো,
ঢের হয়েছে চল ফিরে চল।
ফিরে চল ঘরে ।
ফিরে চল তোমার ঘরের পাশে,
বয়ে চলা ক্ষীন নদীটির ধারে।
যান্ত্রিক জীবন থেকে দূরে,
খোলামেলা মাঠের পরে ।
যেখানে দুরন্ত কিশোরের অভ্যস্ত হাতে
ফানুসের মত রঙীন ঘূড়ি ওড়ে।
বেণি দুলিয়ে কিশোরিরা গান গায়
শিশুরা খেলা করে।
চল তুমি ফিরে চল ঘরে।
উন্মাদ এ শহর ছেড়
দূরে বহুদূরে সবুজের কাছে,
নীলের কাছে, হলূদের কাছে
আর নাম না জানা কত শত রঙের কাছে
পাখির কাছে, ফুলের কাছে
প্রিয়তমার ছোয়ার কাছে
মায়ের তাল পাখার বাতাসে
বাবার শীতল পাটির কাছে
চল ফিরে চল, ঢের হয়েছে এ জীবন
ফিরে চল ঘরে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



