কাল তুমি বাড়ি যাবে ঢাকা ছেড়ে দূরে।
বলছি না তুমি এখনও খুব কাছে আছ ।
কিন্তু কাল আরও দূরে চলে যাবে।
তুমি থাকবে না তবু ঢাকায় দুপুর হবে,
বিকেলের পর সন্ধ্যা আর সন্ধ্যা পেড়িয়ে
হবে রাত। শুধু আমি জানব তুমি নেই এখানে,
পথ পেরিয়ে চলে গেছ অনেকটা দূরে।
যতই পাখি গান গাক, মিষ্টি হোক সকালের রোদ।
দুপুরের গরম ভাত যতই শুভ্র হোক।
কিংবা শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক
মিষ্টি হোক ভারি। আমার ভালো লাগবে না।
কারণ তুমি ঢাকায় থাকবে না জরি। বাড়ি চলে যাবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



