তোমার মুখ যতটা সুন্দর
ততটাই কঠোর তুমি কী করে হও?
আমি খুজে যাই আকাশে বাতাসে
পাই না এর উত্তর।
কী করে পারও
এত ভালোলাগা কথা ভুলে যেতে।
কী করে ঘুমাও তুমি ?
আমাকে নির্ঘুম রেখে।
তোমার পাথড়ের মনটাকে
কীভাবে আকড়ে রাখে
তোমার ঐ পেলব শরীর?
আমি হন্যে হয়ে খুজে বেড়াই
পাই না এর উত্তর।
চিৎকার করে করা প্রশ্নের
প্রতিধ্বনি শুধু শুনি।
তুমি যোগ্য নও এ ভালোলাগার।
যোগ্য নও এ ভালোবাসার।
--------------------------------------
photo courtesy: Amdadul Haque Raja
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



