দেবী - (১৩)
১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুমটা কেন ভেঙে গেল?
স্বপ্নে ছিলাম সুখে,
দেবী তোমায় দেখেছিলাম,
হাসি মাখা মুখে।
পাশের বাড়ির পড়শি তুমি,
আমি বাড়ির ছেলে।
বাকি সবাই আগের মতই,
বাস্তবটাও মেলে।
তুমি থাক ঘরে হাট,
বারান্দাতে দাড়াও।
কথা বল, হাস তুমি,
মাথা শুধু নাড়াও।
আমি শুধু জানালা দিয়ে
তাকিয়ে তোমায় দেখি।
স্বপ্নেও আমি স্বপ্ন বিভোর,
হাতে যে হাত রাখি।
বিকেল হলেই স্বপ্নে তুমি
ছাদের ওপর আস।
তাকিয়ে দেখ আকাশটাকে
আকাশ ভালোবাস।
তোমার আমার ছাদটা দেবী,
আলাদা কিছু নয়।
আমিও সেথায় আকাশ দেখি,
সন্ধ্যা নেমে যায়।
স্বপ্নে তুমি আমায় বুঝি
বেশিই ভালোবাস,
সন্ধ্যে হলেই কিভাবে যেন
পাশে চলে আস।
বদলে যে যায় স্বপ্ন আমার,
বদলাও না তুমি।
আমরা দুজন নদীর পাড়ে,
গান গাচ্ছি আমি।
হাতটা আমার হাতে রাখা,
চোখটা রাখা চোখে।
ভালোবাসি বলবে যেন,
বুকে মাথা রেখে।
ঘুমটা ভেঙে গেল তখন
মনটা খারাপ এত।
স্বপ্নেও যে ভালোবাসি
বলতে পার নাতো।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন