তোমাকে প্রয়োজন-
জীবনের স্বপ্নীল এ আয়োজনে।
তোমাকে প্রয়োজন-
নীলাভ জোছনা নিমন্ত্রণে।
তোমাকে প্রয়োজন-
প্রতিটি ভোরের আমন্ত্রনে।
তোমাকে প্রয়োজন-
সব বিকেলের স্বাগতমে।
তোমাকে প্রয়োজন-
চোখ মুদে ঘুমুতে যাবার বেলা।
তোমাকে প্রয়োজন-
চোখ খুলে প্রথমে সকাল বেলা।
তোমাকে প্রয়োজন-
বেলা শেষে ক্ষুদার্ত সন্ধ্যায়।
তোমাকে প্রয়োজন-
গরম ভাতের ধোঁওয়া ওঠায়।
তোমাকে প্রয়োজন-
বেঁচে থাকায় প্রতিক্ষণে।
তোমাকে প্রয়োজন- কোলাহলে ও নির্জনে।
তোমাকে প্রয়োজন- বেঁচে থাকার প্রয়োজনে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


