আমাদের দিনকাল
১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের কথা হয়, দেখা হয়
হাতে হাত রাখা হয়,
ভালোবাসা মাখা হয়।
কিছুক্ষণ না দেখতে পেলেই
না দেখে থাকার কষ্ট হয়,
দেখবো কখন এই ভাবনায়
অনেক সময় নষ্ট হয়।
দুজন বসে খেলা দেখলেই,
তামীমের ব্যাটে ছয় হয়,
রুবেলের বলে আউট হয়।
বাংলাদেশের জয় হয়।
চোখের উপর চোখ পরলেই
মেঘ বৃষ্টি ঝড় হয়।
দিন শেষ হয়ে রাত হয়।
রাত পেরিয়ে ভোর হয়।
মাঝে মাঝেই,এই আমাদের
নাই কথায় তর্ক হয়।
তর্ক করেই ক্লান্তি হয়,
ভুল বোঝার ভ্রান্তি হয়,
মনে যখন মেঘ হয়!!
হারিয়ে ফেলার ভয় হয়।
এদিক সেদিক ভাবনা শেষে,
ঐ ভয়েরই জয় হয়।
মনের ভেতর গ্লানি হয়,
রাগ গলে পানি হয়।
তখনই যাই মিলে,
আমার আকাশ বাড়িয়ে দেই যে,
তোমার দীগন্তের নীলে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন