বিচ্ছেদি গান।। রুবাইয়াত নেওয়াজ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোর লাগিয়া মন ছুইটা যায়,
পরান পাখি তোরে না পায়।
ঝইরা পরে পালক তাহার,
বন্ধুয়ারও বিহনে।
আজ আমি তোর লাগিয়া
পথে ঘুরি, পথ হারাইয়া।
ঘুরি ফিরি তোরেই খুজি,
কোন খানে কোন খানে?
ও চান, ও পাখি আমার
সোনার ময়না পাখি।
নিজরে আজ কই হারালাম?
কার সনে কার সনে?
মনের ভিতর যতন করে,
ছিলি রে তুই একলা ঘরে,
সেই ঘরের দুয়ার ভেঙে,
হারাইলি তুই কার সনে?
বিমুখ হইলি মোর পানে!
হারাইলি কোন কারণে?
পালাইলি কোন সুখ পানে?
আমার সোনার ময়না পাখি,
আমার উদাসিনী পাখি।
বাণ উইঠাছে মাঝ দরিয়ায়,
বন্ধু আজি বন্ধু হারায়,
সুখের ডানায় ভর করিয়া,
দখিনা হাওয়ায় দুলিয়া,
দু:খ আসে মোর পানে।
কেন আসে মোর পানে?
কোন গানে? পাখি কোন গানে?
কার টানে ও পাখি কার টানে?
কার টানে তুই কার পানে?
কোন খানে তুই কার সনে?
পাখি কার গানে?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন