দেবী (২৩)
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেবী, কী ভাবো?
উদাস নয়নে,
ধু্লোজমা নগরে,
কী খোজ তুমি?
কাকে খোজ?
এতো কাছে আমি,
এতোটা কাছে,
দেখো হাত বাড়ালেই পাবে।
তবু নিজকে তবে কেন,
আড়াল করে রাখো?
কেন দেবী কেন?
দূরে দূরে থাকো?
শুভ্র সাজের পবিত্রতায়,
তুমি দেবী ঠিক যেন,
আমার অঘুমা-
চোখের শান্তির ঘুম।
বিনিদ্র রজনীর,
কষ্টকথার যেন,
এক মিলনাত্মক উপসংহার।
এইতো আমি,
তোমার গায়ে রোদের আড়াল হয়ে,
এইতো আমি,
তোমার ক্লান্তিময় পথের-
সাথী হয়ে পায়ে পায়ে।
এই যে দেবী,
এই দেখো, আমি আছি।
তোমার কতটা কাছাকাছি।
তবু তোমার দৃষ্টি -
ঐ খোলা প্রান্তরে কেন?
ধুলোমাখা ঘাসে কেন?
ঘোলাটে আকাশে কেন?
এই দেখো, আমার বুকে,
আমার চোখে, মুখে কপালে,
আমার দৃষ্টিসীমা যতটা,
ততটা জুড়ে,
তোমার জন্যে আমার ভালোবাসার -
সবুজের সতেজতা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুন