গাংনীর ঘরজামাইদের আন্দোলনের প্রস্তুতি
০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
http://www.onnbd.com মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ঘর জামাইরা ভাল নেই। নানা বঞ্চনা গঞ্জনা আর ধিক্কার নিয়ে শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে তাদের। এমনই অভিযোগ তুলে নায্য অধিকার আদায় ও সরকারী ভাতার দাবিতে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছে । গত রোববার গাংনী ফুটবল মাঠে ঘরজামাই কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে তাদের এ দাবি আদায় হবে কিনা তা কেউ নিশ্চিত নয়। সমাবেশে ঘর জামাই কমিটির সভাপতি সেকেন্দার আলী জানান, মেয়ের বাবার ভাবনা জামাতা ঘরে থাকলে মেয়ে চোখের সামনে থাকবে। বৃদ্ধ বয়সে তাদের আশ্রয়ে থাকা যাবে। তারা ছেলের ভুমিকা পালন করবে। তাই ঘর জামাই রাখা। অথচ কিছু দিন পরে তা হিতে বিপরিত। হাড়ভাঙ্গা খাটুনির পরও তাদের মন যোগানো যায় না। খোটা শুনতে হয়। স্ত্রীরাও ইচ্ছেমত চলাফেরা করে। শালাশালিরা কটুক্তি করে নানা কথা বলে। এর প্রতিকার হওয়া উচিৎ।
ঘরজামাই কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম জানান, অনেক শ্বশুর রয়েছেন যারা জমিজিরাত দেখাশুনা ও ছেলে মেয়েদের দেখাশুনার জন্য ঘর জামাই রাখেন। কিন্তু ছেলেরা বড় হলে দুলাভাইকে আর ভাল চোখে দেখেন না। বিস্তারিত
http://www.onnbd.com
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন