somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষাগত কারনে আদিবাসী শিশুরা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত

০৬ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওএনএনবিডি.কম:ভাষাগত কারনে আদিবাসী শিশুরা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত। ওইসব আদিবাসী শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভাষাগত সমস্যার কারনে বিদ্যালয় মুখি হতে পারছে না। ফলে আদিবাসী শিক্ষার হার খুবই কম। ২০০১সালে আদম শুমারী অনুযায়ী মহাদেবপুর উপজেলায় সাক্ষরতার হার ৪৭.৯ভাগ হলেও আদিবাসীদের ক্ষেত্রে শিক্ষার হার মাত্র ১২ভাগ। বিভিন্ন আদিবাসী পল্লী সরজমিনে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও আদিবাসী পরিবারের কর্তা-কর্তিদের সাথে এক আলাপচারিতায় জানাগেছে, ভাষাগত সমস্যার কারনে আদিবাসী শিশুরা বিদ্যালয়ে আসতে চায় না। তারা লেখাপড়া করতে অনিহা প্রকাশ করে। যে ক’জন বিদ্যালয়ে মুখি হয় তারাও একই কারনে বিদ্যালয়ে টিকতে পারে না। অনসন্ধানে দেখা গেছে, জম্মের পর ৬বছর বয়স পর্যন্ত আদিবাসী শিশুরা বেড়ে ওঠাকালীন বাইরের জগতের সাথে তাদের সম্পক্ত না করার ফলে ওইসব শিশুরা বাংলা ছাড়া তাদের নিজস্ব ভাষা শেখার মাধ্যমেই বড় হয়। এ অবস্থায় ৬ বছর বয়সী ওইসব শিশুরা যখন সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে ভর্ত্তি করে দেওয়া হয় তখন তারা ভাষাগত সমস্যার মধ্যে পড়ে যায়। তার কাছে বাংলা ভাষা বুঝতে পারে না। এসময় আদিবাসী শিশুরা বিদ্যালয়ে তাদের শিক্ষক ও সহপাঠীদের কোন কথার উত্তর দিতে নিজের ভাষা ব্যবহার করে। এতে শিক্ষকেরাও বেকায়দায় পড়ে যায়। ভাষাগত জটিল এসব সমস্যার এক পর্যায়ে প্রাথমিক আদিবাসী শিশুদের কাছে নিরানন্দ মনে হয়। একসময় তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এসময় তাদের ঝরে পড়ার বিষয়টির কোন প্রতিকার না করে ব্যাপারটিকে খুবই স্বাভাবিক হিসেবে ধরে নেয় তাদের অভিভাবকেরা। তবে খোঁজ নিয়ে জানা যায়, সামপ্রতিক সময় দু-একটি বেসরকারী সংস্থা তাদের নিজস্ব ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে আদিবাসী শিশুদের নিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচী চালু করার ফলে এসব শিশু স্বল্প সংখ্যক হলেও ক্রমেই বিদ্যালয় মূখি হচ্ছে। সমালোচকদের অভিমত আদিবাসী অধুৎসিত এলাকাগুলোর সরকারী ও বেসরকারী বিদ্যালয়সমূহে বাংলা ভাষার পাশাপাশি আদিবাসী ভাষায় অভিজ্ঞ ব্যক্তিদের শিক্ষক হিসাবে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করলে একদিকে বিদ্যালয়ে পড়া-লেখার ক্ষেত্রে ভাষাগত কেটে যাবে, অন্যদিকে অধিক সংখ্যক আদিবাসী শিশু বিদ্যালয়মূখি হবে।
দেখুন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×