somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক আমি
আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

মেডিকেলের প্রশ্ন ফাস এবং আমাদের ভবিষৎ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#১৯৯৫ সালঃ
গ্রামে গেছিলাম, গিয়া দেখি এসএসসি পরীক্ষায় স্কুলে নকলের মহোৎসব চলতাছে। লোকজন পরীক্ষার হলের পিছন দিয়া গিয়া বই সাপ্লাই দিচ্ছে আর স্কুলের পিয়ন কর্মচারীরা টাকার বিনিময়ে সেগুলা পরীক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে। আমি তখন খুব ছোট, তাই এই জিনিস আমার মনে থাকার কথা নয়। কিন্তু পরীক্ষার হলে এই ধরণের দৃশ্য হতে পারে তা আমার কল্পনাতে আসেনাই বলে হয়ত এখনো মনে দাগ কেটে আছে।
#২০০৭ সালঃ আমি নিজে এসএসসি পরীক্ষা দিছি। নকল - প্রশ্নফাঁস বলে কিছু আছে সেইটা কল্পনাতেও আসেনাই। আমার সিট পড়ছিল নারায়ণগঞ্জ হাই স্কুলে। আমার হলে কোন ছেলে ঘাড় ঘুরাইলেও তাকে সরাইয়া পিছনের সিটে নিয়া বসাইত হাই স্কুলের টিচাররা। অন্য এক হলে অন্য এক স্কুলের একটা ছেলেকে নকলের দায়ে বহিস্কার করা হয়।
#২০১৫ সালঃ পরীক্ষার হল একেবারেই নকলমুক্ত। নকল করার দরকারই পড়েনা, নকল করবে কেন পোলাপান? পরীক্ষার আগেই যদি প্রশ্ন পেয়ে যায় তাহলে নকলের কি দরকার? হরহামেশাই আমরা পত্রিকায় দেখি এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল ভর্তি পরীক্ষা, বিভিন্ন সরকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়!!! সর্বশেষ আজকে মেডিক্যালের প্রশ্ন ফাঁস হইছে আর ফাঁস হওয়া প্রশ্ন থেকে ৬০% কমন!!!
আমরা কোথায় যাচ্ছি? আমাদের ভবিষ্যৎ কি? কারা আমাদের ডাক্তার হবে? কারা আমাদের জাতির কর্ণধার হবে? একদিকে মেধাবীরা ভাল জায়গায় চান্স না পেয়ে বেকার হয়ে ঘুরবে আরেকদিকে মেধাহীনরা জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত সিটগুলিতে বসে শিক্ষা নিবে? এই কি আমাদের নিয়তি?
আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী আছেন। তিনি এই সরকার ক্ষমতায় আসার আগে বাম রাজনীতি করতেন, বিপ্লবের স্বপ্ন দেখতেন, কথায় কথায় ‪#‎সাম্রাজ্যবাদী‬ শক্তির চামড়া তুলে ফেলতেন। ৫ জন নিয়ে মিছিল করে বিপ্লবী শ্লোগান দিয়ে শিক্ষা, বাসস্থান সহ মৌলিক অধিকার রক্ষার কথা বলতেন। অথচ এখন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মত একটি মন্ত্রণালয় চালাতে গিয়ে প্রতি পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।
মাননীয় নাহিদ সাহেব, শিক্ষা মন্ত্রণালয় কোন ‪#‎তামাশার‬ জায়গা না। প্রশ্নফাঁস ঠেকাতে না পারলে, দায়িত্ব ছেড়ে দিন। প্রস্নফাঁস নিয়ে কথা বললে হাত পুড়ে যাবে মার্কা ষ্টুপিড মন্তব্য করবেন না। আপনাকে ৫ জনের মিছিলে সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানেই মানায়। দয়া করে সাম্রাজ্যবাদী শক্তির চামড়া তুলতে গিয়ে এই জাতির চামড়া তুলে ফেলবেন না, এই জাতির মেরুদণ্ডটা ভাংবেন না।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×