উফ সময়ের বড় অভাব!
আজকাল আর পারিনা সময় করতে
অফিস কাজ আর ক্লান্তি শেষে ঘরে ফেরা
তারপর জড়পত্তর গুটিয়ে বোকার বাক্সে বন্দী
নানাবিধো খবর ঠুনকো খবর আর টুকরো
সবই এক পেশে হয়ে প্রকাশিত হয়
সকালে বিকেলে অথবা গভীর রাত্তিরে।
ফুসরত নেই দম ফেলাবার
অসময়ে বাবা অথবা বেকার জীবন ছিনিমিনি
জীবন থামেনা অবেগ অনুভূতির দাড়ি কোমায়
শুধু দৌড়ায় সবার আগে পৌছানোর নেশায়
স্বাথের্র তিন চাকা সাইকেল
তবু থেমে থাকে জীবনের যানজটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




