চলে যাবো কিনা ভাবছি
নাহ! যাবো না
গেলে তো যেতেই পারি
যে কোন সময়, যে কোন দিন।
ধিক ধিক করে জ্বলা প্রদীপ যেমন
শুধুই জ্বলার জন্য জ্বলে
এই একপেশে জীবন হয়তো তেমন;
হাড় চিড়চিড়ে জীবন শুধুই আবেগ অনুভূতি ভরা
বাস্তবের লেশ মাত্রটুকুও নেই।
সান্টু চলে গেছে অকালে
তাতে কোন লাভ দেখিনি।
গভীর রাত্তিরে ডাক পিয়নের হাকাহাকি
কেউ শুনতে পাই নি।
বন্ধু আমার অভিমান আবেগ কি চলে
যাওয়া দিয়ে বুঝানো যায়?
কি লাভ তাতে!
চলে তো যেতেই পারি
যে কোন দিন, যে কোন সময় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




