
সকাল থেকেই ভাবছে সে- টাকার দাম নেই,
কাজের খোঁজ নেই,
শুধু নেই নেই।
সারি সারি বেকার মানুষের স্রোত
সারি সারি অচল অফিস-কারখানা,
বা ফাঁকা রাস্তা।
সব, চলছে গ্রামের দিকে।
যেন এক মস্ত ক্ষুধার্ত ড্রাগন, ভয়ানক ক্ষেপে - চলেছে
সব ধ্বংস করে দিতে।
সকাল থেকেই ভাবছে সে- টাকার দাম নেই,
হয়ত টাকা নির্ভর অর্থনীতির আর স্থায়িত্ব নেই।
এটাই কি তবে শেষ?
ভাবে শহরের বেকার মানুষ।
শেষ বলে কিছু নেই।
চড়ুই পাখীটির পালক বা মানুষের চামড়া,
সে তো একই উৎস - একই কার্বহাইড্রোজেন,
যেটা বিগ ব্যাংঙ্গ থেকে শুরু।
হ্য়ত বস্তুর রুপান্তর প্রয়োজন,
হ্য়ত নীতির পরিবর্তন অনির্বায।
হয়ত কাজ বা অর্থনীতির পরিবর্তন আসবে,
শেকড় থেকে, গ্রাম থেকে,
বেকার মানুষের হাত ধরে।
#ছবি: গুগোল
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



