somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিসেম্বরের কড়চা

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডিসেম্বর আসলেই ছোট বেলার দেশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা মনে আসে প্রথমে। তখন ভীষন শীত পড়তো। সারাদিন লঞ্চে চড়ে, বিকেল বেলা গ্রামে পৌছাতাম। যেতে যেতে কত গোলাপী, সাদা শাপলা ফুলের সমারহ দেখতাম। ডিঙ্গী নৌকাতে চড়ে আমাদের সমান বাচ্চরা নদীতে বাইত, সে অনেক অবাক হয়ে দেখতাম আর ভাবতাম।

তারপর যখন আর গ্রামে যাওয়া হত না, মানে আরেকটো বড় হয়েছিলাম, তখন পড়াশোনাতে ব্যস্ত থাকতাম। অথচ আফসোস হতো না , যে ডিসেম্বরে গ্রামে যাওয়া হচ্ছে না। এখন আফসোস হয় অনেক। বিদেশ থেকে প্রতিবছর দেশে যাওয়াতো হয় না। তবে ডিসেম্বর এলেই কোথাও না কোথাও যাওয়া হয়। এসময় সব অফিস বন্ধই থাকে প্রায়, অনেক ছুটি জমে থাকে, কোথাও বেরিয়ে পরি। তবে ছোটবেলাম মত আনন্দ হয় না। আজকাল আনন্দ-দুঃখটুকুও কেমন যেন সব নিদির্ষ্ট করে দেয়া মনে হয়। জানি না অন্য সবাই বিষয়টাকে কিভাবে দেখেন?

ডিসেম্বরের আরেকটি ব্যাপার আছে। এ সময়টি ব্যক্তিগতভাবে আমার কাছে গুরুত্বপূর্ন। এ সময় আমাদের বিজয় দিবস, আমাদের মুক্তির ব্যাপারটা আছে। এই মাসে একটি দুঃখের ব্যাপারও আছে, আমি বাংলাদেশ থেকে চলে এসেছি।

কাজেই ডিসেম্বর মাস আসলে কোনভাবেই মনটি আনন্দে পূর্ন না হয়ে, বিষাদে গড়াগড়ি খায় খানিকটা। কোন বাংলাদেশী রোস্তরাতে বসে ভাঁপা পিঠা খেতে যেয়ে, মন ছুটে যায় কুয়াশা ঘেড়া শড়শে ক্ষেতে, বা খেজুর গাছে পাশে সূর্যি মামার সোনালী সন্ধ্যা বেলাতে।

তবুও প্রতিবছর ডিসেম্বর আসে, সময়ের কাঁটা ধরে। এবারে ভেবেছি ডিসেম্বরে আর দুঃখের নৌকাতে মোটেই পা দেব না। তার থেকে অন্য কোথাও যাই, মনটাকে ভুলিয়ে নিয়ে আসি। নিজেকেই ফাঁকি দেই, নিজের কাছে।

নিচের কবিতাটি পুরোনো , আমার ভালই লাগে, আবার প্রকাশ করলাম। ঘুরে এসে আবার নতুন কিছু লিখব আশা করছি।

৩১ শে ডিসেম্বর
-----------------
গলির শেষ মাথায় নির্জন কোনে তোমার ঠিকানা,
সাদাটে চার তলা দালানের গায়ে শেষ বিকেলের আনাগোনা,
সেদিন ছিল শীতের চাদরে মোড়া পৌষের আগমন,
তোমার কাজল চোখে দেখেছিলাম আমার অধঃপতন ।

শীতে কাবু কাক, বা ছোট্ট চড়ু্ইয়ের দল,
শেষ বিকেলের বাড়িফেরা মানুষের ঢল,
প্রকৃতি হাসছে সূর্যের আশ্বাসে,
আকাশে বাতাসে শীতের প্রশ্বাসে।
সেদিন ছিল ডিসেম্বরের শেষ দিন,
তোমার মায়াভরা নয়নে দেখেছিলাম আমার নিপতন ৷

সেদিন মৃত ঘাসেরা অভিশাপ দিয়েছিল ধুসর ধরনীকে,
চাঁদ, এক বাক্স পূর্ণিমার জোছনা দিয়েছিল, কোন ঘুমন্ত লক্ষ্মী পেঁচাকে ৷
মনের দরজা জানালা চিরতরে বন্ধ হয়েছিল,
কবরের হাড়গোড় ও আঁধ পচা মাংস জড় হয়ে, শেষ রাত অবধি জেগেছিল ৷

তখন থেকেই কোথাও নেই জীবন,
তাই মৃত আত্মা নিয়েই সহমরণ।
আমবস্যার অন্ধকারে ফিরে আসে সূর্যের জায়া,
খুজে ফিরে হারানো দলিত, বা ছায়া।

প্রনয় হারিয়েছে ধুসর শীতের নিমেষে ,
তোমার যাদু আখিতে, আমার অবুঝ হৃদয়ে।

প্রথম প্রকাশ: ৩১/১২/২০২০

ছবি: আমার তোলা নয়, সংগ্রিহীত।

সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×