somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম এবং স্বপ্ন নিয়ে মজার কিছু তথ্য: বোবায় ধরা কী ??

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গতকাল গভীর রাত পর্যন্ত জেগে থেকে এই ব্যাপারটা নিয়ে লেখার চিন্তা মাথায় আসলো। লেখাটি ঘুম এবং স্বপ্নের সম্পর্ক নিয়ে। ঘুমে প্রায়ই আমরা উপর থেকে নিচে পড়ে যাওয়ার অনুভূতি পাই। আবার কখনো চোখ খোলা রেখেও এক চুল পরিমাণ নড়তে পারিনা। কেন? কী তার বৈজ্ঞানিক বিশ্লেষণ? তা নিয়েই আমার এই লেখা। তবে একটা কথা বলে রাখি, এগুলো কোন রোগ নয়। মানুষমাত্রই এসবের শিকার হতে পারে। আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে অনেকবার।

যেমন ধরুন, আপনি আজ রাতে ঘুমাতে গেলেন। বাতি নিভালেন, নরম বিছানায় গা এলিয়ে দিলেন, অল্প অল্প তন্দ্রা লেগে এলো, হঠাৎ মনে হলো আপনি অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন। চমকে উঠলেন আপনি। আবার হয়তো একদিন আপনি আরামেই ঘুমিয়ে আছেন। হটাৎ ঘুমটা একটু পাতলা হতে লাগলো আর আপনি দেখলেন যে আপনি আর নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছে কেউ আপনাকে চেপে ধরে আছে। আপনি প্রাণপনে চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোন স্বর বের হচ্ছে না। একটা আঙ্গুলও নাড়াতে পারছেন না আপনি। কিছুক্ষন পর ঘেমে উঠলেন আপনি। স্বাভাবিক হয়ে আসলো সবকিছু। উপরের ঘটনা দুটি জীবনে ঘটেনি এমন মানুষ পাওয়া বিরল। তাছাড়াও আপনি ঘুমের মধ্যে কথা বলা, নাক ডাকা বা ঘুমের মধ্যে হাঁটা কোনটাই বিচিত্র না! এবার আসুন জেনে নেই কেন এমন হয় এবং কি তার সম্ভাব্য প্রতিকার-

ঘটনাঃ ১
ঘুমের মধ্যে হঠাৎ মনে হওয়া যে উপর থেকে পড়ে যাচ্ছি। একে বলে হাইপনিক জার্ক, আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের সারা শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে, মাংসপেশীগুলো শিথিল হয়ে আসে। কিন্তু যদি সে সময়ের মধ্যে আমাদের মস্তিষ্ক ততটুকু বুঝতে না পারে; তবে মস্তিষ্ক একে উপর থেকে শরীর পড়ে যাচ্ছে এটা বলে ভুল করে। সেক্ষেত্রে সে শরীরকে সে সময়ের জন্য প্রস্তুত করতে হাত-পা শক্ত করে ফেলে সেই আসন্ন বিপদ মোকাবেলা করার জন্য আর তাই আমরা ঝাকি দিয়ে হঠাৎ ঘুম থেকে জেগে উঠি। এটা আসলে সে সময় হয় যদি আমরা অনেক্ষণ ধরে ব্রেনকে রেস্ট না দেই, যেমন আমি ঘুমের ঘোরেও ফরেক্সের প্রাইস দেখি (!) আবার অনেকে একটানা পড়াশুনা বা অফিসের কাজ বা কোন গবেষনা... এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে এবং আমাদের ঘুমের মধ্যেও যদি এসব চিন্তা চলতে থাকে তবে তখনই এ ঘটনা ঘটে।

ঘটনাঃ ২
বোবায় ধরার ঘটনাকে অনেকে কুসংস্কারের বশে বোবা ভুত ধরা বলে। যার আসল নাম হচ্ছে স্লিপ প্যারালাইসিস কিংবা Hypnagogic Paralysis. এ ক্ষেত্রে ব্যাপারটা একটু জটিল আর তা হচ্ছে আমাদের ঘুমের মধ্যে ২টা পর্যায় আছে। এগুলো হল-

১) REM (Rapid Eye Movement)

২) Non REM (Non Rapid Eye Movement)

ঘুমের মধ্যে এ দুটি চক্র পর্যায়ক্রমে আমাদের মাঝে আসে। আমরা যদি কোনভাবে এই দুটি চক্রের মাঝের সময়ে জেগে যাই তখনই আমরা হাত-পা নাড়তে পারি না। কথা বলতে পারিনা। কারন আমাদের এই জেগে থাকা সম্পর্কে মস্তিষ্ক অবগত থাকেনা। এ ক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। আর ঘুমে এই সময়কে অনেক সময় বলে মনে হতে পারে। আমরা জেগে আছি জানতে পারলে আবার আমরা হাত-পা স্বাভাবিক ভাবে নাড়তে পারি এবং জেগে উঠি। এসময় কোনকিছু দেখা বা গন্ধ পাওয়া অস্বাভাবিক কিছু না, কারণ মস্তিষ্ক তখন স্বপ্নের মত দৃশ্য তৈরি করে। এই সুযোগে অনেকে ভুত-প্রেতও দেখে ফেলতে পারেন! কারন মস্তিষ্কে যখন অক্সিজেনের অভাব হয় তখন আমরা অস্বাভাবিক অনেক কিছু দেখতে পাই।
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×