somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের মজার আবিস্কার..........না দেখলে মিস করবেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজ্ঞানে ‘আবিষ্কার’ শব্দটি আমরা বেশ ভারী একটা শব্দ হিসেবে ধরে থাকি। বিজ্ঞানী হবেন মোটা গোঁফ, ভারী ফ্রেমের চশমা পরিহিত একজন- ‘বিজ্ঞানী’ বললে এমন চেহারাই আমাদের কল্পনায় ফুটে ওঠে। আর তাই তার আবিষ্কারও হবে ভারী আর দুর্বোধ্য কিছু- এমনটাই ভাবি আমরা। কিন্তু নিচের আবিষ্কারগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন। মারাত্মক মন খারাপ অবস্থায়ও আপনি হাসতে বাধ্য হবেন...

১. ধরুন আপনি আপনার কোলের শিশুটিকে নিয়ে কোথাও যেতে চাচ্ছেন তাড়াতাড়ি, কিন্তু পাচ্ছেন না কোনো পছন্দসই যানবাহন। অসুবিধা কি? নিচের বেবি স্ট্রলার এন্ড স্কুটার হাইব্রিড নামক বাহনটির দিকে একবার তাকিয়েই দেখুন না!



২. চা পানের অভ্যাস কম-বেশি আমাদের সবারই আছে। কিন্তু একদিন অফিসে গিয়ে হয়তো কাজের মারাত্মক চাপের কারণে চা পান করতে চাইলেও বাইরে যেতে পারছেন না অথবা অফিসের কর্মচারিদেরও খুঁজে পাচ্ছেন না- এমন সময় কি চা পানের ইচ্ছাটাকেই বিসর্জন দেবেন? মোটেও না। কারণ আপনার পরনের টাইয়ের ভেতরেই থাকতে পারে চা!



৩. টেবিল টেনিস খেলার খুব শখ আপনার, ছাত্রজীবনে এর জন্য খুব সুনামও কুড়িয়েছিলেন হয়তো। এখন আছেন কর্মজীবনে, নিজের বাসায়। হলের মতো আর নিজের বাসায় টেবিল টেনিস খেলতে পারেন না বলে মন খারাপ? চিন্তার কিছু নেই। নিচের ছবিটির মতো আপনার ঘরের দরজাটিকেই টেবিল টেনিস খেলার টেবিল হিসেবে ব্যাবহার করতে পারেন।



৪. প্রিয় মানুষটির সাথে আলিঙ্গনাবদ্ধ হতে ইচ্ছা করছে কিন্তু পারছেন না? নিচের ছবিটি দেখুন। দুধের স্বাদ যে ঘোলে মিটবে তা নিঃসন্দেহেই বলা যায়!



৫. ফুটবল খেলার মারাত্মক ভক্ত আপনি? ক্লাব ফুটবলের একটি খেলাও মিস দেন না তা যত রাতেই প্রচার করা হোক না কেন? যদি এমনই হয়ে থাকে তবে আপনার জন্যই নিচের চেয়ারটি...



৬. কুকুর দেখলেই কি ভয় পান? পাড়ার কুকুরগুলোর গরম গরম চোখের চাহনি কি আপনার ঘুম হারাম করে দেয়? তাহলে তাদের পড়িয়ে দিন নিচের মুখোশগুলো। ব্যস, আর চিন্তা নেই...



৭. যে রাঁধে সে চুলও বাঁধে- এ কথা তো সবাই জানে। কিন্তু নিচের ছবিটি দেখলে বলতে হবে- “যে রাঁধে সে ড্রামও বাজায়”!!!



৮. কলম কি শুধুই লেখালেখির জন্য? মোটেও না। নিচের ছবিগুলো কিন্তু তাই বলে...



৯. বাচ্চাকে গোছল করাচ্ছেন আর চোখে পানি যাচ্ছে বলে সে কান্নাকাটি করছে? তাহলে তাকে পড়িয়ে দিন নিচের ক্যাপটি!



১০. বৃষ্টি হচ্ছে মুষলধারে, ছাতা শুধু আপনার মাথা বাঁচাতে পারছে কিন্তু ভিজে যাচ্ছে শরীরের বাকি অংশটুকু? তাহলে ব্যবহার করতে পারেন নিচের ছাতাটি!




সূত্র: http://www.boredpanda.com
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×