অনেক বছর পর
মিছে সংসারে আবদ্ধ তুমি,
মুখের মিষ্টি তিলটা হারানোর
জোগাড়
আর ভালোবাসা?
সেতো হারিয়েই গেছে,
অগোচরে
আচ্ছা? আচ্ছা?
তোমার জন্মদিনে যে
দুটাকা দিয়ে বেলী ফুলের একটা
মালা কিনে দিয়েছিলাম
মনে আছে?
মালাটা কোথায়?
আচ্ছা? আচ্ছা?
তোমার জন্য যে
সাগরপাড় থেকে
ঝিনুক এনেছিলাম,
শঙ্খ এনেছিলাম
ওগুলা কোথায়?
আচ্ছা সেই দিনটা কি মনে পড়ে
যেদিন তুমি চুপচাপ ঘুমিয়েছিলে
আর আমি,
তোমার মুখে যে
পৃথিবীকে ভুলে যাওয়ার মত
একটা দ্যুতি ছিল
তাই দেখছিলাম !
কি নিষ্পাপ সে ঘুম ,
কি সুন্দর সে পৃথিবী !
জানো আমি এখনো
স্বপ্নে দেখি ,
তুমি আর আমি পাশাপাশি বসে
আর রোকেয়া বা সখিনা নামের
পাতাকুড়ানি মেয়েটি
তোমাকে আমার দেয়া মালাটা
পড়িয়ে দিচ্ছে !
মাঝে মাঝে দুঃস্বপ্ন মনে হয়
নিছক দুঃস্বপ্ন।।
এই জানো?
তোমার সেই চুড়িটা,
হ্যা ওই যে তুমি দিয়েছিলে
ওটা সেদিন খুজে পাচ্ছিলাম না
পরে হন্যে হয়ে খুজে দেখি
বেশ যত্নেই আছে ।
একটা সময় তোমাকে ভালোবাসতে
বাসতে
ক্লান্ত হয়ে পড়েছিলাম!
এ ক্লান্তি নেশা ধরিয়ে দেয়
তোমার নেশা!
হ্যা
ভালো থাকবে ,
ভালো রাখবে
আর ছড়িয়ে দিবে তোমার নেশা
দুর্লভ ভালোবাসা।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




