আমাদের একটা রঙিন পর্দা আছে
যেখানে আমরা
অনেককিছু দেখি
সবসময় ,
দেখতে বাধ্য ।
দৃশ্যকল্পহীন ,
পরিচালিত পরিচালকের পরিচালিত
দৃশ্যপট ;
আমাদের পদ্মা সেতু দেখানো হয়,
আমাদের স্যাটেলাইট দেখানো হয়,
আমাদের ক্ষুদামুক্ত দেশ দেখানো হয় ,
জ্যামবিহীন জ্যামেতিক ঢাকা দেখানো হয় !
সর্পিল উড়াল সেতু দেখানো হয়,
সোহরাওয়ার্দী উদ্যানের সেই
হাড্ডিসার লোকটির মুখে খাবার দেখানো হয় ।
আমাদের রঙিন রঙতা দেখানো হয় ,
জিপিএ ৫ দেখানো হয় ,
নারীর ক্ষমতায়নের নারীত্ব দেখানো হয় !
আমাদের সুখ দেখানো হয় ,
শৃঙ্খলিত শৃঙ্খলা দেখানো হয় ,
আমাদের ঘুষমুক্ত পুলিশ দেখানো হয় !
ফরমালিনমুক্ত মাছ দেখানো হয় !
আমাদের রঙিন বিলবোর্ড দেখানো হয় ,
কার্বাইডমুক্ত কলা দেখানো হয়
গনহীন গনতন্ত্র দেখানো হয় !
আমরা জন্মেছি মুগ্ধ দর্শক হয়ে
থাকার জন্য ,
যা দেখানো হবে তা মানার জন্য ।
আমাদের রক্তে ঝংকার উঠা নিষিদ্ধ,
আমাদের কথা বলা বারন । আমরা
আমজনতা ,আমরা পোষা
!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




