শূন্য
৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাইত হইলে পাগলা উদাস হয়,
শূন্য চোখে কি যেন খুঁজে,
রাইত হইলে পাগলা কষ্ট পায়
নিয়ন বাত্তির আলো খুঁইজা
শ্যাষে বাসি একটা রজনীগন্ধা নিয়া
হাঁটতে হাঁটতে যায়,
পাগলা কই যায়?
অনেক রাইতে ঘুম থেইকা উইঠা পাগলা চাঁদ খুঁজে,
রঙচঙা চাঁদ;
হলুদ চাঁদ
নীল চাঁদ
আচ্ছা চাঁদটা লাল হইলে ক্যামন হয়?
চাঁদ কই?
রঙ কই?
খালি রাস্তায় পাগলা দক্ষিণে তাকায়,
উত্তর দিকে চায়ের দোকানে দুঃখের ধোঁয়া উঠে,
পাগলা দুঃখ গুনে,
ধোঁয়া গুনে ;
এ শহরের সবাই দুঃখী?
দিন শ্যাষ হইলে সবাই একটা দীর্ঘনিশ্বাস ফ্যালে!
পাগলা দুঃখ গুনে,
সুখ খুঁজে।
পাগলা নষ্ট হয়,
মাথা ঘোরায় ক্যান?
পাগলার খালি খালি লাগে,
কেউ নাই ক্যা,
এত কষ্ট হয় ক্যা?
পাগলা শান্ত হয়,
বুঝে;
বুকের মধ্যে নিজে না আইলে
জোর কইরা আনা যায় না,
চোখটা খালি ভিজা যায়!
কষ্ট পায়,
পাগলা কষ্ট পায়!
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০

ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা...
...বাকিটুকু পড়ুনইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।
সূরাঃ ১ ফাতিহা,...
...বাকিটুকু পড়ুন