somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সিভিলাইজড’ গুহাবাস

০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গুহাবাস বলতে আমাদের লজ্জা করে জানো?
আমরা বলি কোয়ারেন্টাইন!

সৃষ্টির শুরুতে একটু ভারী বৃষ্টি হলেই যেমন
আদিম মানুষেরা ঢুকে যেত গুহায়,
ঢুকত পাখি, সাপ, গিরগিটি, আর জলফড়িং;
একই সাথে প্রকৃতির কাছে সমর্পন করত খাওয়ার ইচ্ছা,
বিরাট জংগলে শিকার করে আনন্দে লাফানোর ইচ্ছা;
একই সঙ্গে প্রকৃতির কাছে মাথা নত!

এইযে আমাদের প্রত্মতত্ববিদেরা প্রাচীন গুহায়
নানা ছবি আঁকা দেখে ভারী চশমার ফাঁক দিয়ে বলে উঠে-
“এ মোটামোটি খ্রিস্টের জন্মের পাঁচ হাজার বছর আগের,
‘আদিম’ মানুষদের করা”-
মানুষ আবার আদিম হয় কি করে বলত?
২০২০ সালের তুমি আমিও কি আদিম না?

ফিরে যাচ্ছিনা প্রকৃতির কাছে?

সেই ‘আদিম’ মানুষেরা কিন্তু গাছ কাটেনি,
নিতান্তই দরকার না হলে প্রানীও হত্যা করেনি,
পাহাড়ে কোদাল বসায় নি,
সাগর-নদী শুকিয়ে ফেলেনি;
বাতাসকে কখনো নষ্ট করা যায় তা তারা ভাবেই নি-
তাও আমরা তাদের বর্বর বলি!

বিংশ-একবিংশ শতাব্দীতে এসে ‘সভ্য’ মানুষেরা,
কেড়ে নিয়েছিল প্রকৃতির জীবন;
বনের পশুকে খাঁচায় আটকে নাম দিয়েছে চিড়িয়াখানা,
তুমি বল-
এই মানুষের চে বড় চিড়িয়া আর কি হতে পারে!

প্রকৃতির দম বন্ধ হয়ে আসছিলো সভ্যতার কালো ধোঁয়ায়;
খাল-বিলতো ইতিহাস;
নদী মরে গেছে;
সাগরে সমুদ্রশ্যাওলার বদলে ভাসছে
টনে টনে প্লাস্টিক,
পাহাড় কই!

তুমি বল,
আদিম ‘বর্বর’ মানুষেরা একি দুঃস্বপ্নেও ভেবেছিল?
বর্বর তুমি কাকে বল?!

ধর্মের দোহাই দিয়ে, মানচিত্রের দোহাই দিয়ে,
পৃথিবী ভাসছিল লাল বন্যায়;
নদীতে খালে পানি নেই-
কিন্তু বইছিল রক্তের মহাপ্লাবন!
রক্ত জমাট বেঁধে হচ্ছিল
ঘিনঘিনে দলা পাকানো লাল পাহাড়!

তুমি বল-
আদিম মানুষ কি কখনো ভেবেছিল
মানুষ মারতে পারমানবিক বোমা বানাতে
দিন রাত কাজ করবে সাইন্টিস্ট, নিউক্লিয়ার সাইন্টিস্ট ‘মানুষ’?
বা,
স্বর্গে যেতে দল বাঁধবে মিথ্যাবাদী মানুষ?
ঘটাবে রক্তের বন্যা?!

‘বর্বর’ তুমি কাকে বল?!

এইযে আমরা ‘স্বাধীনতা’ বলে বলে দম বন্ধ করে ফেলি-
তুমি বল;
আদিম মানুষ কি স্বপ্নেও ভেবেছিল
এভাবে মরবে ত্রিশ লাখ মানুষ!

“বর্বর” তুমি কাকে বল?!

অবাধ্য সন্তানকে মা অভিষাপ দেয়;
“তোর উপর গজব পড়ুক”
মন থেকে বলে না মা-
কিন্তু তুমি বল মায়ের মন কত পারে?
তুমি আমি প্রতিনিয়ত ধর্ষণ করেছি প্রকৃতি মাকে,
হত্যা করেছি বারবার;
কেটে কেটে টুকরো করেছি মায়ের লাশ;
রোদে শুকিয়েছি,
দেখিয়েছি ‘সিভিলাইজড’ ভাইদের;
তারা রেখেছে মিথ্যা মাইক্রোস্কোপের নিচে!

তুমি বল-
মায়ের কি রাগ হয় না?
মায়ের কি ক্রোধ নাই?!

তাইতো-
আবার ‘সিভিলাইজড’ গুহাবাস!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×