ষোড়শীর কম্পন
০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তখন রাত;
ঘুমাতে যায়নি-
ঠান্ডা হতে হতে থেমে যাওয়া উষ্ণ বাতাস-
প্রকৃতি থেকে চুরি করে আনা 'লোহা'র গ্রিল বেয়ে বেয়ে বইছিল ঠিকই।
রাত বড় বেহায়া!
সামঞ্জস্যহীন প্রকৃতি যেন
জেগে উঠল,
বড় বড় চোখ মেলে দেখল-
ষোড়শীর কম্পন।
রাত বড় বেহায়া!!
বয়স বেড়ে যাবে বলে চিন্তিত-
কামরাঙ্গা গাছও দেখছিল,
অসামঞ্জস্য প্রেম প্রেম ব্যর্থতা।।
অপ্রিয়তা!
চাঁদের মন ভালো খারাপ হলে,
সাগরে ফুলে ফেঁপে উঠে জল-
ঢেউ উঠে;
সেই ঢেউতো শিশুসুলভ।।
যদি দ্যাখো ষোড়শীর কম্পন।
সাইক্লোনের মত অবাধ্য হাওয়াও হার মেনে যায়-
অবাধ্য প্রশ্বাস এর কাছে;
ষোড়শীর গোপন বাধাহীন নিঃশ্বাস।।
চাঁদের মন ভালো না খারাপ,
কি আসে যায় তাতে!
মাটিতে হাঁটতে থাকা চিনিচোরও-
চমকে উঠে;
একি!
ঝড় উঠবে নাকি!
ওগো, বাসায় ঢুক-
রতনরেও নিয়ে যাও!
শহরে বিশুদ্ধ বাতাস বয়-
নগরজুড়ে প্রকৃতির উল্লাস;
তবে,
দূর্যোগ ষোড়শীর স্বত্তায়,
ভূমিকম্পতো নস্যি।।
রাত জুড়ে ব্যস্ততার উপর-
একটা মন খারাপ করা প্রলেপ;
ষোড়শীর কম্পন!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন