
সবাই মসজিদে গেল,
আমি দাঁড়িয়ে থাকলাম।
ওরা মন্দির থেকে প্রার্থনা শেষে বের হলো,
আমি তাকিয়ে থাকলাম।
ঈশ্বর কি তাহলে গির্জায়!
জানতে ইচ্ছে হলো।
আমি ক্যায়াং এ গেলাম,
সবাই ধ্যানমগ্ন।
তারা ঈশ্বরকে চায়না,
তারা মুক্তি চায়।
আমি দেখে চলে এলাম।
মানতীর কাছে গেলাম,
সে লজ্জিত হলো
হে ঈশ্বর তুমি আমায় না জানিয়ে চলে এলে!
আমি যে অশুচি।
আমি বললাম,
মা আমি তোকে দেখতে এসেছি
পিতার কাছে সন্তান কখনো অশুচি হয়না।
আমি ক্ষুধার্ত ছিলাম,
আমি গেলাম সেই বস্তিতে।
একি!
খাবারের জন্য খুন!
বুড়োটা কি ক্ষুধায় কুঁকড়ে রয়েছে?
উফফ,,আমি আর পারছিনা।
আমি ফিরে গেলাম প্রেমিকার কাছে
আমি সঙ্গম চায়,
আমি চুমো চায় আবারো।
এবার ঈশ্বর জন্ম দাও---
যে দুর্নীতিবাজ মন্ত্রী,আমলা
কিংবা সমাজপতি তাদের মেরে
আমার ক্ষুধার্ত সন্তানদের খাবার জোগাবে,
সে ক্ষুধার্তের ঈশ্বর হবে।।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



