somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কবি নই,সাহিত্যিক ও নই তারপরও লিখি,কারন লেখাটা আমার নেশা,পথশিশুদের জন্য মনটা খুব কাঁদে যখন সময় পায় তাঁদের সাথে বসে আড্ডা দিই,খুব ভালো লাগে।তাদের জন্য যদি কিছু করতে পারতাম! তাদের নিয়ে একটু বেশি লিখি,কারন তারা আমার অন্তর আত্না।

আমার পরিসংখ্যান

কালসৃষ্টি
quote icon
আমি উন্মাদ,আমি পাগল,ভবঘুরে আমি ছন্নছাড়া দের দলে। কখনো হয়ে যায় আমি রাস্তার ছেলে পথশিশুদের পাগলা বন্ধু,তখন আমিও তাদের মতো খাবার কুড়িয়ে খায়। আমি শুয়েছি তাদের সাথে ধুলোমাখা রাস্তায়।আমি দেখেছি, তারা কিভাবে অন্ধকারে হারায়। তারপরও আমি তাদের নিয়ে বাঁচতে চায়,তাদের বাঁচিয়ে রাখতে চায়।আমি তাদের হাতে তুলে দেব অস্ত্র, বলবো তাদের মার তোরা মন্ত্রী আমলা দুর্নীতিবাজ, যারা রক্ত চুষে খাচ্ছে সবার। তারপর আমি সহ মরবো সবাই রেখে যাবো এমন একটি দেশ যে দেশে থাকবেনা দুর্নীতি হবে সোনার বাংলাদেশ।।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এটাই জীবন (২য় পর্ব)

লিখেছেন কালসৃষ্টি, ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৩


ভালোই চলছিল শোভনের চাকরি, তিনহাজার টাকা বেতন,জাহাজ নোঙ্গরে আসলে মা-বাবা,ভাই-বোনের চেহারা দেখতে পেতো।
মাঝেমাঝে রাতে খুব খারাপ লাগতো
বাবার কথা খুব বেশি মনে পড়তো, তখন জাহাজের টপব্রিজে উঠে গলা ছেড়ে গান গাইতো শোভন।
মুজিব পরদেশী, লতা মঙ্গেশকর,মান্না দে,কিশোর কুমার এঁদের গান আর রবীন্দ্র সংগীত খুব পছন্দ করতো সে।
জাহাজ মাল খালাস করে ঢাকা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

এটাই জীবন (১ম পর্ব)

লিখেছেন কালসৃষ্টি, ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:২৪


বাবা রিটায়ার্ড করলো,তখন শোভন সবেমাত্র এসএসসি দিয়েছে, শোভনের বাবা পেনশনের টাকা এককালীন নিয়ে নিল।টাকার কিছু বাড়ির কাজে খরচ করে বাকিটা দিয়ে একটা ছোট মুদির দোকান দিলো। একটা কথা বলা হয়নি,শোভনের বাবার আরেকটা ফ্যামিলি ছিল ওখানে চার ভাই ও এক বোন ছিল, বোনটা বিয়ে হয়েছে আর সবার বড় ভাইটা একটা প্রাইভেট... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৪২ বার পঠিত     like!

রাষ্ট্র

লিখেছেন কালসৃষ্টি, ১২ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৩


হ্যালো শ্যামা দি,
হ্যা ভালো আছি।
আজ রাতে!
আকাশে পূর্ণিমা চাঁদ থাকবে কি?
আচ্ছা ঠিক আছে।

মানুষ খেতে ডাকে,বেড়াতে ডাকে,
একসাথে শুতে ও কি ডাকে?
অদ্ভুত শ্যামা দি তুমি!
হয়ে যাক এক প্যাগ শ্যাম্পেইন।

মদ খেলে তোমায় অন্যরকম লাগে,
যেন কল্পকথার কোন কামদেবী অর্ধনগ্ন
আধশোয়া পাশে।
তোমার শরীরের গন্ধে বিভোর হয়
দীপ্ত তেজে ফুলে ওঠে শরীর।
তুমি কি বুঝতে পারোনা শ্যামা দি,
আমি তোমাকে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!

মরণনেশা ইয়াবা

লিখেছেন কালসৃষ্টি, ০৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৯


ইয়াবা,বাবা,গুটি,বড়ি আরো কতো কি নাম এর।
এই নেশাদ্রব্য গ্রাস করে নিয়েছে যুবক,কিশোর সবাইকে।
স্কুল কলেজের ছাত্ররাও আজ এই মরণ নেশাতে।কখনো বন্ধুর পাল্লায় পড়ে, কখনো সহপাঠীর পাল্লায় পড়ে ইয়াবা ধরলেও আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে। এক সময় সেখান থেকে আর ফিরে আসতে পারে না।
এই নেশাদ্রব্যের ব্যবসায়ীরা দিনেরাতে প্রকাশ্যভাবে এগুলো বিক্রি করছে।ওরা নতুন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৭২ বার পঠিত     like!

আমার প্রিয় রাষ্ট্র-আমার প্রিয় সন্তান

লিখেছেন কালসৃষ্টি, ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬



আমার প্রিয় শহর জলের নিচে
এখন আমি ভাবছি,
আমি ভাবছি আমার সন্তানদের কথা।

আমি ভাবছি তাদের খাবারগুলি ভেসে যাচ্ছে
যা ময়লার স্তুপে সযত্নে থাকে।

হে ঈশ্বর
তুমি যদি তাদের মতো রক্তপিপাসু হও-
আমি আবারো মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়ে
তোমায় বলছি,
তুমি আমার সন্তানদের মেরোনা,
ওরাতো রাস্তায় থাকে,
কুঁড়িয়ে খায়
ওদের তুমি কষ্ট দিওনা।

হে ঈশ্বর
তুমি যদি থাকো!
তবে সমাজের উচুঁতলার মানুষদের মনে
করুণা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৫৮ বার পঠিত     like!

কবিতা:: "বিধর্মীর প্রেম "

লিখেছেন কালসৃষ্টি, ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:০৫



কয়েকটি দিনের স্মৃতি মাত্র,
এগুলো খুব সহজে ভোলা যায়
নবনীতা।

আমি হৃদয়টা কাঁটতে দিয়েছি তোমায়-!

কেঁটে টুকরো করে সাঁজিয়ে দিতে
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     like!

কবিতা:♦♦♦♦খেলনা♦♦♦♦

লিখেছেন কালসৃষ্টি, ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৭




আমি আপন মনে খেলা করি
ধুলোতে দিই গড়াগড়ি,
পুরো পৃথিবী টা আমার খেলনা।

কখনো ঘুরে আসি
ছোট কোন বস্তা হাতে,
পেয়ে যায় হাতের কাছে যা-তা
সবইতো আমার খেলনা।

ক্ষিদে পেয়েছে,
হাত পাতলে পেয়ে যাব
এক টাকা-দু টাকা
খেয়ে আবারও করবো খেলা
ঐ রাস্তার ধারে সারাবেলা।

দিনের শেষে আসবে রাত
চাইনিজের ডাস্টবিনে আছে
আমার জন্য ভাত।

পেটপুরে খেয়ে
ঘুমাবো সারা রাত।

ঠিক এভাবে
পৃথিবীটা আমায় নিয়ে
খেলবে দিনরাত।। বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৪৯১ বার পঠিত     like!

"""প্রকৃতি আর প্রেম""""

লিখেছেন কালসৃষ্টি, ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৩৯


চলো প্রিয়,
পাহাড়ের দিকে অগ্রসর হই।
যেখানে,লতা-গুল্ন নির্জনতম প্রকৃতি
আকাশের নীলে মিশেছে।

গান পাখিদের দল গানে মুখরিত,
যেন আমাদের অপেক্ষায়।

চলো প্রিয়, মৃত ক্যাকটাস গুলোকে
উপহার দিই একমুঠো রোদ।
এসো প্রকৃতির আত্বার সাথে মিলিয়ে দিই
আমাদের আত্বা।

স্বাধীন বাতাস,বৃক্ষরাজির নির্যাশ আর
লতা-গুল্নের ফুলে মিলিত সত্বা,
তোমার অনন্ত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

♦♦♦♦জাতিস্মর ♦♦♦♦

লিখেছেন কালসৃষ্টি, ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৬


তোমার নামে একটি
শহর ছিল,
ছিল পাহাড়ি ঝর্না,
... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৮৭ বার পঠিত     like!

♦♦♦অপেক্ষার প্রহর ♦♦♦♦

লিখেছেন কালসৃষ্টি, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬


আমি বারো লক্ষ বছর কাটিয়েছি,
তোমার প্রতীক্ষায়।

এক বৃষ্টিস্নাত
বর্ষার দুপুরে
তোমায় নিয়ে কবিতা লিখেছি,
সেদিন চেয়েছি
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

===আমি ক্ষুধার্ত====

লিখেছেন কালসৃষ্টি, ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯


আমি ক্ষুধার্ত,
আমায় তোমরা খেতে দাও।

"ক্ষুধা"মুখ ভেঙচিয়ে বলে,
তোমাদের মাঝে আমার বাস
আমার জন্যই তো সব,
রাস্তায় নামিয়েছি তোমাদের
নিঃশেষ ও করে দিতে পারি।

আমার যন্ত্রনায় ঘুরবে তোমরা,
কখনো হাতে নিয়ে থালা কখনো বা অস্ত্র।
কখনো বা উপর দিকে হাত তুলে বলবে,
""হে ঈশ্বর""

আর ঈশ্বর!
সেতো নির্বাক,চেয়ে আছে শুধু,
কে জোগাবে অন্ন?

ধর্মগুরু,,ধর্ম বেচে খায়,
তারা বলে,
পাপ করেছিস,তাই মরছিস,
মর পাপীরা,

আমি বলি,
আমি ক্ষুধার্ত,আমায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৯৪ বার পঠিত     like!

মদ ও একটি রাত

লিখেছেন কালসৃষ্টি, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯


খুব মনে পড়ছে আপনাকে
শ্যামা দি।
শরৎ এর কোন পূর্ণিমা রাত ছিল সেদিন,
একসাথে শোবো তাই ঘর ছেড়েছি আমরা।

আমরা জানতে চেয়েছি,
যুবক -যুবতী একসাথে ঘুমালে কিছু হয় কিনা।
সে রাতে আমরা মেতেছিলাম আমাদের
প্রেমিকাদের গল্পে।

চলুন পান করি,এক প্যাগ শ্যাম্পেইন।
পৃথিবীটা এমনি,
কবিরা মরে যায়,বেঁচে থাকে প্রেমিকারা।

আমি মনে করি মদ সত্য পানীয়
যা পান করে মানুষ মিথ্যে বলতে পারেনা।
বিষাদের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৭৩ বার পঠিত     like!

----------ঘুমন্ত ঈশ্বর,,,

লিখেছেন কালসৃষ্টি, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩


ঈশ্বরকে বললাম,
আমি পতিতালয়ে যাচ্ছি,
আমি গেলাম
ঈশ্বর ও ছিল আমার সাথে।

ঐখানে ছিল... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     like!

কবিতা:♪♪♪♪প্রিয় মুখ♪♪♪

লিখেছেন কালসৃষ্টি, ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫



প্রিয় মুখ
ঘুমিয়েছো নাকি?

তোমাকে না দেখেও
সব মুখ তোমারই মনে হয়,
তাই আলো নিভিয়ে দিই।

চোখ কি
তোমারই কথা বলে?

এমনই হয়,
তোমাকে দেখার পর,
পরস্পর তুমি ও আমি
এক সঙ্গে জাগি ও ঘুমাই,

আর রাত আবর্তিত হয়
আমার ভিতর তোমাকে
জাগিয়ে রাখতে।

জমিয়ে রাখা রোগ গুলো
রসিকতা করে বলে,

""জীবনে না হয় না হোক,
মৃত্যু তোমাদেরই প্রেম হোক"" বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৮১৯ বার পঠিত     like!

কবিতা: ===ক্ষুধার্তের ঈশ্বর===

লিখেছেন কালসৃষ্টি, ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১


সবাই মসজিদে গেল,
আমি দাঁড়িয়ে থাকলাম।

ওরা মন্দির থেকে প্রার্থনা শেষে বের হলো,
আমি তাকিয়ে থাকলাম।

ঈশ্বর কি তাহলে গির্জায়!
জানতে ইচ্ছে হলো।

আমি ক্যায়াং এ গেলাম,
সবাই ধ্যানমগ্ন।
তারা ঈশ্বরকে চায়না,
তারা মুক্তি চায়।

আমি দেখে চলে এলাম।

মানতীর কাছে গেলাম,
সে লজ্জিত হলো
হে ঈশ্বর তুমি আমায় না জানিয়ে চলে এলে!
আমি যে অশুচি।

আমি বললাম,
মা আমি তোকে দেখতে এসেছি
পিতার কাছে সন্তান... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪৬৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৯৪৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ