
আমি ক্ষুধার্ত,
আমায় তোমরা খেতে দাও।
"ক্ষুধা"মুখ ভেঙচিয়ে বলে,
তোমাদের মাঝে আমার বাস
আমার জন্যই তো সব,
রাস্তায় নামিয়েছি তোমাদের
নিঃশেষ ও করে দিতে পারি।
আমার যন্ত্রনায় ঘুরবে তোমরা,
কখনো হাতে নিয়ে থালা কখনো বা অস্ত্র।
কখনো বা উপর দিকে হাত তুলে বলবে,
""হে ঈশ্বর""
আর ঈশ্বর!
সেতো নির্বাক,চেয়ে আছে শুধু,
কে জোগাবে অন্ন?
ধর্মগুরু,,ধর্ম বেচে খায়,
তারা বলে,
পাপ করেছিস,তাই মরছিস,
মর পাপীরা,
আমি বলি,
আমি ক্ষুধার্ত,আমায় অন্ন দাও,
না হয় আমি ছিনিয়ে খাবো,
হয়তো বা মেরে খাবো।।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




