
আমার প্রিয় শহর জলের নিচে
এখন আমি ভাবছি,
আমি ভাবছি আমার সন্তানদের কথা।
আমি ভাবছি তাদের খাবারগুলি ভেসে যাচ্ছে
যা ময়লার স্তুপে সযত্নে থাকে।
হে ঈশ্বর
তুমি যদি তাদের মতো রক্তপিপাসু হও-
আমি আবারো মাথা ফাটিয়ে রক্তাক্ত হয়ে
তোমায় বলছি,
তুমি আমার সন্তানদের মেরোনা,
ওরাতো রাস্তায় থাকে,
কুঁড়িয়ে খায়
ওদের তুমি কষ্ট দিওনা।
হে ঈশ্বর
তুমি যদি থাকো!
তবে সমাজের উচুঁতলার মানুষদের মনে
করুণা দাও।
যারা পার্লামেন্টে গলা ছাড়ে,
বক্তৃতায় বলে বড় বড় কথা
আর আমাদের রক্ত চুষে খায়।
যারা আমাদের মেরে
দেশকে দারিদ্রমুক্ত করতে চায়।
তুমি ঈশ্বর যদি হও তবে,
বাচাঁও আমাদের,,বাচাঁও আমার সন্তানদের।।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



