
ঈশ্বরকে বললাম,
আমি পতিতালয়ে যাচ্ছি,
আমি গেলাম
ঈশ্বর ও ছিল আমার সাথে।
ঐখানে ছিল সমাজপতি,নামীদামী ব্যক্তিত্ব
ছিল ঈশ্বরও,
মানতীর ঘরের দরজা বন্ধ করলো সমাজপতিরা,
ঈশ্বর চেয়ে দেখলো।
শিশুটি ধর্ষিত হচ্ছে,চিৎকার করলো শিশুটি
ঈশ্বর ও ছিলো,
উল্লাসিত ধর্ষকেরা,আনন্দ করলো,
ঈশ্বর নির্বাক শুধু চেয়ে দেখলো।
আমার সন্তানরা ক্ষুধার্ত,
ডাস্টবিনে খাবার কুঁড়িয়ে খাচ্ছে
কুকুরটি ছিনিয়ে নিল সে খাবার,
ফুঁফিয়ে কাঁদলো সে,
ঈশ্বর তখনও চেয়ে দেখলো।
খুশি সমাজপতি,মন্ত্রী/আমলারা,
উন্নয়নের টাকা নিয়ে
তাদের খাটে বিঁছিয়ে আরামে ঘুমালো,
ঈশ্বরও ঘুমালো তাদের সাথে
শীতাতপ নিয়ন্ত্রিত রুমে।।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



