
ইয়াবা,বাবা,গুটি,বড়ি আরো কতো কি নাম এর।
এই নেশাদ্রব্য গ্রাস করে নিয়েছে যুবক,কিশোর সবাইকে।
স্কুল কলেজের ছাত্ররাও আজ এই মরণ নেশাতে।কখনো বন্ধুর পাল্লায় পড়ে, কখনো সহপাঠীর পাল্লায় পড়ে ইয়াবা ধরলেও আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে। এক সময় সেখান থেকে আর ফিরে আসতে পারে না।
এই নেশাদ্রব্যের ব্যবসায়ীরা দিনেরাতে প্রকাশ্যভাবে এগুলো বিক্রি করছে।ওরা নতুন ক্রেতা তৈরি করে পুরনো নেশাখোরদের বিভিন্ন ভাবে লোভ দেখিয়ে।এলাকার সমাজের লোকেদের ও কোন প্রতিবাদ নেই,পুলিশ ও চুপ।পুলিশের কিছু স্পাই থাকে তারা এসে দৈনিক বিক্রেতার থেকে টাকা নিয়ে যায়।এই নেশার টাকা জোগাড় করতে গিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পরছে নেশা গ্রহণকারী। আমাদের পুলিশ প্রশাসন যদি ঠিক না হয়,আমরা আমাদের ভাই অথবা সন্তানদের এই মরণনেশা থেকে বাচাঁতে পারবোনা।দেশ ভরে যাবে বিভিন্ন অপরাধে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



