
আমি বারো লক্ষ বছর কাটিয়েছি,
তোমার প্রতীক্ষায়।
এক বৃষ্টিস্নাত
বর্ষার দুপুরে
তোমায় নিয়ে কবিতা লিখেছি,
সেদিন চেয়েছি
তোমায় খুব কাছে পেতে,
তোমার নাভিকমলে
ঘামের বিন্দু কণা দেখার ইচ্ছে ছিল আমার।
শীত এসে গেল
ভেবেছিলাম তোমায় নিয়ে
নদীভ্রমনে যাবো,
অতিথি পাখিদের ভিড়ে
হারিয়ে যাবো তোমায় নিয়ে।
এক মধু পূর্ণিমার রাতে
ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম,
কোটি বছর পর হলেও তোমাকে চায়,
জন্ম-জন্মান্তরে তোমাকে চায়,
আমার কবিতার বিনিময়ে তোমাকে চাই।
বছরের সব কয়টি ঋতু আমি হারিয়েছি
তোমার ভালোবাসায় সিক্ত
চুমো না পাওয়ার শোকে আমি
বেহুশ ছিলাম।
বারো লক্ষ বছর পর জেগে
আমি বুঝলাম
তোমাকে আমার ভুলে যেতে হবে।
আমার কবিতা
আমারি থাক।।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



