
চলো প্রিয়,
পাহাড়ের দিকে অগ্রসর হই।
যেখানে,লতা-গুল্ন নির্জনতম প্রকৃতি
আকাশের নীলে মিশেছে।
গান পাখিদের দল গানে মুখরিত,
যেন আমাদের অপেক্ষায়।
চলো প্রিয়, মৃত ক্যাকটাস গুলোকে
উপহার দিই একমুঠো রোদ।
এসো প্রকৃতির আত্বার সাথে মিলিয়ে দিই
আমাদের আত্বা।
স্বাধীন বাতাস,বৃক্ষরাজির নির্যাশ আর
লতা-গুল্নের ফুলে মিলিত সত্বা,
তোমার অনন্ত চুমো,গভীরতম আলিঙ্গন
আর তোমার চোখে ঘুমিয়ে যাওয়া।
চলো প্রিয়,
আমরা এবার মৃত্যুর দিকে অগ্রসর হই,
এই সবুজ বৃক্ষরাজি
আর লতা-গুল্নের ফুলে
আমরা মৃত্যুকে বরণ করি।
আমি তোমার চোখে,
তুমি আমার চোখে
এসো আমরা দুজন-দুজনের চোখে
মৃত্যুবরণ করি।
গান পাখির দল
গেয়ে চলেছে ব্যাধনার সুর
পাহাড়ের গাঁ বেয়ে গড়িয়ে পড়লো
কিঞ্চিৎ জল,
ধীরে-ধীরে শুরু হলো এক
অবিরত ঝর্নাধারা।।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



